হোম
অর্থনীতি

ঠাকুরগাঁও সুগারমিল ৭৬৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লোকসানের বোঝা নিয়ে আখ মাড়াই শুরু হতে যাচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে সুগারমিল ৭৬৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু হতে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরুচলতি মাসেই আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু করতে যাচ্ছে রংপুর অঞ্চলের একমাত্র সচল থাকা ঠাকুরগাঁও সুগারমিল। আগামী ২৩ ডিসেম্বর থেকে চলতি মৌসুমের চিনি উৎপাদনে যাচ্ছে মিলটি।

সংশ্লিষ্টরা জানিয়েছে, চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুর বিভাগের সবকটি সুগারমিল লোকসানে থাকায় চারটি বন্ধ হলেও এখানো চালু রয়েছে ঠাকুরগাঁও সুগারমিল। গেল দুবছর ধরে এ মিলটিতে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিদের উৎপাদিত আখ সরবরাহ করে আসলেও পুরাতন যন্ত্রপাতির মিলটিতে মাড়াই কার্যক্রম নিয়ে শঙ্কা কাটছে না। বারবার মিলটি বন্ধ হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ সংকুলান ও সময় মত চাষিদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধ করতে না পারায় ভোগান্তির শিকার হন চাষিরা। তারপরও চলতি মাসে মিলটির আখ মাড়াই কার্যক্রমকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছেন এ অঞ্চলের চাষিরা। অন্যদিকে জমির আখ পরিপূর্ণ হওয়ায় আগামী মৌসুমের জন্য মিল কর্তৃপক্ষ চাষিদের কাছে বীজের আখ সংগ্রহ করে পাঠিয়ে দিচ্ছে স্থানীয় চাষিসহ অন্যান্য জেলার চাষিদের কাছে। এ অবস্থায় বাজারে চিনির মূল্য বাড়লেও বাড়েনি আখের দাম। মূল্য সমন্বয় ও সময়মত পাওনা পরিশোধ করলে চাষাবাদ বাড়বে বলে মনে করছেন এখানকার কৃষকরা।

স্থানীয় চাষিদের অভিযোগ, বাজারের চিনি দাম বাড়তি কিন্তু আখের দাম কম। কৃষকের উৎপাদন খরচ বাড়লেও আখের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। ফলে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। বাজারের সঙ্গে আখের দাম সমন্বয় করলে চাষাবাদ বাড়বে বলে মনে করেন এ অঞ্চলের কৃষকরা। ৩ হাজার ১৫০ জন চাষির উৎপাদিত ৭২ হাজার ২৫০ মেট্রিকটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানিয়ে মিলটির উৎপাদন অব্যাহত রাখতে চাষিদের সবরকম সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও সুগারমিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান।

এ বিষয়ে সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির জানান, আসন্ন মাড়াই মৌসুমে আখ মাড়াই কার্যক্রমে মিলকে সার্বিকভাবে প্রস্তুত করা হয়েছে। আশা করা হচ্ছে সময়মত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। মিল কর্তৃপক্ষের তথ্য মতে, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় প্রায় সাড়ে ৪ হাজার একর জমিতে আখের আবাদ হয়েছে। চাষিদের উৎপাদিত আখ সরবরাহের মাধ্যমে আগামী ২৩ ডিসেম্বর ২০২২-২৩ মৌসুমে চিনি উৎপাদনে মাড়াই কার্যক্রম শুরু করতে যাচ্ছে মিলটি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 3 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 15 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 16 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 19 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 20 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 20 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক