হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে পার্কের ঝুপড়ি ঘরে প্রকাশ্যে অশ্লীলতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ মে, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শিশু পার্কের নামে গড়ে উঠা বেসরকারি পার্কগুলোতে চলছে অসামাজিক কার্যকলাপ।শিশু কিশোরদের বিনোদন পার্কে অশ্লীলতা। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। বিনোদন পার্কগুলো বর্তমানে শিক্ষার্থীদের আপত্তিকর মেলামেশার অন্যতম স্থানে পরিণত হয়েছে। এসব জায়গায় তরুণ-তরুণীরা প্রকাশ্যেই বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তবে পার্কগুলোতে অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
প্রশাসনের তথ্য মতে, সদরে ছোট-বড় ৫টি বেসরকারি পার্ক রয়েছে। আর এসব পার্কে পরিবার-পরিজন ছাড়াও প্রতিদিন ৫ শতাধিক যুবক-যুবতী আসা-যাওয়া করে। কর্মব্যস্ত যান্ত্রিক শহরের উচু দালান-কোঠার মধ্যে থেকে কিছুটা সময় খোলা আকাশের নিচে কাটানোর জন্য মানুষ ছুটে যান জেলার বিভিন্ন বিনোদন পার্কগুলোতে। কিন্তু সেই পার্কগুলো এখন অস্বস্তির কারণ হয়ে উঠছে। প্রেমিক যুগলরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পার্কের মধ্যে নানান অশ্লীল কাজে লিপ্ত হয়ে থাকে। ছোট ঘর কিংবা ছাতার নিচেই তারা অশ্লীলতার নিরাপদ স্থান হিসেবে বেঁচে নেয়।
ঠাকুরগাঁও সদরের কয়েকটি পার্কে ঘুরে দেখা যায়, কল্পনা পিকনিক স্পটের ভেতরে অন্ধকারাচ্ছন্ন সারি সারি পাম গাছের নিচে বসার সু-ব্যবস্থা করে রেখেছেন কর্তৃপক্ষ। আর পার্কের ভেতর এমন সুযোগ- সুবিধা লুফে নিচ্ছে যুবক-যুবতীরা। এ সময় চোখে পড়ে শিক্ষার্থীরা প্রেমের নামে মিলিত হচ্ছে অনৈতিক সম্পর্কে। সেই সময় পার্কের ভেতরে থাকা দায়িত্বরত ম্যানেজার মোমিনুল ইসলামকে এ ধরনের অবৈধ কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে রেগে গিয়ে এ প্রতিবেদকের সঙ্গে তর্কে জড়ান তিনি। এক পর্যায়ে কথা না বলেই স্থান ত্যাগ করেন তিনি।
শুধু কল্পনা পিকনিক স্পট নয়, মোহিনী তাজ, স্বপ্নজগৎসহ জেলা সদরের অধিকাংশ পার্কে চলছে এমন অবৈধ কার্যক্রম। এতে নষ্ট হতে বসেছে যুব সমাজ। প্রশাসন এসব পার্কে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করলেও ফিরছে আগের রুপে। এ অবস্থায় সুষ্ঠ পরিবেশে বিনোদনের ব্যবস্থা চান স্থানীয়রা।
জানা গেছে, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সদরের স্বপ্ন জগৎ পার্কের ভিতরে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রেমিকযুগলকে আটক করে পুলিশ। এ সময় তাদের সহযোগিতা করার অপরাধে পার্কের দুই কর্মচারীকেও আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কল্পনা পিকনিক স্পট পার্কে এক জোড়া শিক্ষার্থীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে তাদের প্রেমের বিষয়ে জানতে চাইলে তারা জানায়, একাধিক বার এই পার্কের বাইরেও বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে তারা। এটা তাদের কাছে স্বাভাবিক। বর্তমানে প্রেম ছাড়া আধুনিক জীবন ভাবাই অসম্ভব। সবাই এখন প্রেম করে তাই আমরাও করি। কল্পনা পিকনিক স্পট পার্কে ঘুরতে আসা কয়েকজন বলেন, সুস্থ কোনো মানুষ পরিবার পরিজন নিয়ে পার্কগুলোতে ঘোরাফেরা করার কোনো অবকাশ নেই। প্রকাশ্যে অনৈতিকক কর্মকাণ্ড চোঁখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
আব্দুল জব্বার নামে এক সেচ্ছাসেবক বলেন, শিশু পার্কে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়ে চলেছে। পার্কের ভেতরে বেশ কিছু ঘর তৈরি করা হয়েছে তাতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এসব কাজ বন্ধ না করা হলে ভবিষ্যতে এলাকার নতুন প্রজন্ম তথা যুব সমাজ ধ্বংসের মুখে নিমজ্জিত হবে। নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কে বসে থাকে তরুণ-তরুণীরা। কেউ কেউ প্রকাশ্যে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। বিকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে প্রেমিকার সঙ্গে পার্কে বসে আড্ডা দেয় প্রেমিকরা। অনৈতিক কাজের জন্য পার্কের পুকুর পাড় কিংবা পার্কের ঘরগুলো ব্যবহার করছে তারা।
এলাকাবাসীরা জানায়, জেলার সাধারণ মানুষ ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য কয়েক বছর আগে স্বপ্ন জগৎ পিকনিক স্পট ও কল্পনা পিকনিক স্পট নির্মিত হয়। কিন্তু বিনোদন তো দূরে থাক নস্টামি বেশি হচ্ছে। পার্কে তরুণ-তরুণীদের অবৈধ মেলামেশার সুযোগ করে দেয় তারা। বিষয়টি সবার জানা থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্বপ্ন জগৎ পিকনিক স্পটের মালিক গোলাম সারোয়ার চৌধুরী বলেন, আমার পার্কে কোন প্রকার অসামাজিক কাজ হয় না। অসামাজিক কাজ যাতে না হয় সেজন্য পার্কের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তবে অভিযান পরিচালনার পরেও অবৈধ কার্যক্রম চলমান থাকলে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 20 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক