হোম
জাতীয়

ঠাকুরগাঁওয়ে ই-কমার্সে বদলে যাচ্ছে নারীদের জীবনযাত্রা,নারী দিবসের শুভেচ্ছা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ নারীরা এখন আর শুধু বাড়ির কাজে সীমাবদ্ধ নেই। বাড়ির কাজের পাশাপাশি অনলাইনে ব্যবসা করে বদলে গেছে অনেক নারীর জীবনযাত্রা। নতুন উদ্যোগ ও বিভিন্ন শিল্প পণ্য নিয়ে কাজ করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তারা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ যেমন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ নানা দিক থেকে এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে নারীরাও এখন এগিয়ে যাচ্ছে।
নারীদের জীবনমান উন্নয়নে ই-কমার্স ব্যবসার প্রসারে কাজ করছে একটি ফেসবুক গ্রুপ। যদিও অনলাইন ব্যবসা বা ই-কমার্সের ধারণাটি আমাদের দেশে খুব বেশি দিনের নয়। তারপরেও যুগের সঙ্গে তাল মেলাতে অনলাইনের মাধ্যমে কেনাকাটার প্রতি জনগণের ঝোঁক দিনে দিনে বেড়েই চলেছে। আর এ বিষয়টিকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখছেন অনলাইন ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা। ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার নামে ফেসবুক গ্রুপের মাধ্যমে পথচলা শুরু করেন ঠাকুরগাঁওয়ের নারী উদ্যোক্তারা। বর্তমানে গ্রুপটিতে রয়েছে ৬৮ হাজার সদস্য ও ৩০০ নারী উদ্যোক্তা। অনলাইনে ব্যবসার মাধ্যমে যেমন নিজেরা লাভবান হচ্ছেন তেমনি সৃষ্টি করছেন অনেক নারীর কর্মসংস্থান।
নারী উদ্যোক্তা আবেদা সুলতানা আশা বলেন, ছোট থেকেই হাতের কাজের প্রতি আগ্রহ ছিল। পরে প্রশিক্ষণ নিয়ে বাসায় ব্যবসা শুরু করলেও আয় তেমন একটা হতো না। কিন্তু যখন অনলাইনের মাধ্যমে প্রচার ও বিক্রি শুরু করি, তখন দেখি মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। আয়ও ভালো হচ্ছে। বর্তমানে আমার এখানে ১২ জন নারী নিয়মিত কাজ করছেন। নারী উদ্যোক্তা লাভলী আক্তার বলেন, করোনার মহামারিতে পার্লার নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি। ঠিক সে সময় অনলাইন উদ্যোক্তা পরিবার গ্রুপে আমার কাজগুলো পোস্ট করি। অনলাইনে পোস্ট করার পর থেকেই আমার কাজের চাহিদা বাড়তে থাকে। বর্তমানে পার্লারে কাজের পাশাপাশি বিউটি পার্লারের কাজের ওপর নারীদের ট্রেনিং দিচ্ছি।
ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার গ্রুপের মডারেটর মমতাজ ফারিহা জানান, ২০২০ সালের মে মাসে জেলার নারীদের সমন্বয়ে ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের যাত্রা শুরু হয়। শুরুর দিকে বাধা বিপত্তি এলেও ধীরে ধীরে বাড়তে থাকে উদ্যোক্তাদের সংখ্যা। করোনায় ঘরবন্দী মানুষ অনলাইনে কেনাবেচায় আগ্রহী হয়ে ওঠেন। নানা রকম খাবার, পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদায় বাড়তে থাকে। বর্তমানে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে হাতের তৈরি হরেক রকম মুখরোচক খাবার, কুশিপণ্য ওয়ালম্যাট, বিভিন্ন ডিজাইনের পোশাকসহ নানা রকম পণ্য বিক্রির প্রসার ঘটেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহা. শামসুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন নারীদের কর্মসংস্থানের ব্যাপারে আন্তরিক। আমরা তাদের প্রশিক্ষণসহ সকল প্রকার সহযোগিতা করে থাকি। তাদের ব্যবসা প্রসারের জন্য ঋণ প্রদান ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 50 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক