হোম
দুর্ঘটনা

জাতীয় দুর্যোগের কবলে বাংলাদেশ সিত্রাং এর আঘাতে নিহত ৫

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

তানিয়া পারভীন তামান্না, স্টাফ রিপোর্টার,ঢাকাঃ  জাতীয় দুর্যোগের কবলে বাংলাদেশ। দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ধৈর্য ধরে একসাথে কাজ করার আহবান জানানো হচ্ছে। উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে সিত্রাং, নিহত ৫ জন,বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারের মতো উপকূলীয় জেলায় আঘাত হেনেছে ৯ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। অনেক জেলায় সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। ঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে।

রাত ১.৩০: সাইক্লোন সিত্রাং বর্তমানে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। জাপানের ভূ-পর্যবেক্ষক স্যাটেলাইট চিত্রের সূত্র দিয়ে একথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, ঘূর্ণিঝড়ের শক্তিশালী অংশটি বর্তমানে সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা দিয়ে অতিবাহিত হচ্ছে।

রাত ১টা থেকে ৩টা পর্যন্ত সাইক্লোনের শক্তিশালী অংশটি সিলেট বিভাগ অতিক্রম করবে। এরপর দ্বিতীয় শক্তিশালী অংশটি ময়মনসিংহ বিভাগ অতিক্রম করবে বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম, মেঘালয়, মনিপুর ও ত্রিপুরা রাজ্যের দিকে যাবে সিত্রাং।

রাত ১২.১০: সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে টিনের চালা দেওয়া বাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় মারা গেছেন একই পরিবারের তিন সদস্য। সোমবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথী আক্তার এবং কন্যা লিজা আক্তার।

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল। রাত ১১.৫০: বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, সিত্রাং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সন্ধ্যায় আঘাত হানার পর থেকেই সেখানে প্রবল বায়ুপ্রবাহ ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাত সাড়ে ৯টা নাগাদ উপকূলীয় এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস লক্ষ করা গেছে। মধ্যরাতে ঝড়ের কেন্দ্র বরিশাল ও চট্টগ্রাম অতিক্রম করার আগে জলোচ্ছ্বাসের উচ্চতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

রাত ১১.৪০: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক গাছ উপড়ে পড়ছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে মহাসড়কের কুমিল্লা অংশে আটটি গাছ উপড়ে পড়ার কথা জানা যায়। সোমবার রাত ১১টায় কুমিল্লার হাইওয়ে পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ রহমত উল্লাহ গাছ পড়ার ঘটনা নিশ্চিত করেছেন। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি। এছাড়া সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।এরমধ্যেই খুলনার বাগেরহাটের কয়েকটি উপজেলার মানুষ সাইক্লোন শেল্টারে অবস্থান নিতে শুরু করেছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ২৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে। এছাড়া, অতি-দূর্যোগপ্রবণ এলাকায় উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের সকল ঘাটি, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিও টিম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

জরুরী যোগাযোগের জন্য নিচের নাম্বারে কল করতে অনুরোধ করা হলো
০১৭৬৯-৪৪০৯৯৯

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 23 minutes আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 45 minutes আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 1 hour আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 15 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক