হোম
আইন-বিচার

জরিমানার টাকা মাতব্বরদের পকেটে শিশুর ইজ্জতের মূল্য একলাখ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা থানায় মামলা করার ১ সপ্তাহ না হতেই জোরপূর্বক আপোস করানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।

বাদীর অনুপস্থিতিতে হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা সদরের বাগানবাড়ির ফরহাদ হোসেনসহ স্থানীয় কতিপয় নেতা গত সোমবার সন্ধ্যায় বাদীর লোকজনের সাথে গোপন বৈঠকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিষয়টি আপোস করে দেন। জরিমানার এ অর্থের মধ্য থেকে বাদীর জন্য এক লাখ টাকা মাতব্বর ফরহাদের নিকট রেখে অবশিষ্ট টাকা তারা ভাগ বাটোয়ারা করে নেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, তার ৬ বছরের শিশুর প্রতি যে পাশবিক অত্যাচার করা হয়েছে তার সুষ্ঠ বিচার তিনি চান। আসামীকে বাঁচাতে স্থানীয় মাতব্বরা জোরপূর্বক বিষয়টি আপোসের চেষ্টা চালিয়ে আসছেন এমন অভিযোগও করেন তিনি।

শিশুটির পিতা এ মামলার বাদী অশেন বর্মন বলেন, তার জোতদার ফরহাদের মাধ্যমে পরে তিনি জানতে পেরেছেন, বিষয়টি আপোসের জন্য তার কাছ থেকে ব্যাংক চেক জমা নিয়ে এক লাখ টাকা জমা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন। তার অনুপস্থিতিতেই স্থানীয় মাতব্বরা বিষয়টি আপোসের চেষ্টা করেছেন এবং আপোসের জন্য তাকে চাপ প্রয়োগ করছেন বলেও জানান তিনি।
আসামীর উপযুক্ত শাস্তি দাবী করে তিনি বলেন, ঘটনার দিন শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসতেও আসামী ও তার লোকজনের বাধার সম্মুখিন হন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আপোসের জন্য তারা আসামীর এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে থেকে এক লাখ টাকা বাদীর জন্য ফরহাদের কাছে রাখা আছে।

ফরহাদ হোসেন তার কাছে এক লাখ টাকা জমা আছে স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আপোসের জন্য হিমান বর্মণ টাকাগুলো নিজের কাছে কাছে জমা রেখে ব্যাংক চেক দিতে চেয়েছিলেন, কিন্তু উপস্থিত লোকজনের অনুরোধে তিনি ব্যাংক চেক জমা দিয়ে টাকাগুলো তার কাছে রেখেছেন।

হাতুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন সালিশে জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, যেহেতু এ বিষয়ে থানায় মামলা হয়েছে, আইনগতভাবেই এর সুরাহা হবে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, শিশু ধর্ষণের চেষ্টার মত জঘন্যতম অপরাধের মামলায় স্থানীয়ভাবে আপোসের কোন সুযোগ নেই। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, গত ৩১ অক্টোবর বিকেলে ওই শিশুটিসহ আরো দুজন শিশু বাড়ির পাশে গোপালপুর গ্রামের নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টুর দোকানে চকলেট কিনতে যায়। এ সময় অন্য দুটি শিশুকে চকলেট দিয়ে পাঠিয়ে দিয়ে ভুক্তভোগী শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে শিশুটিকে বাড়ির ভিতর রেখেই ভুট্টু সেখান থেকে পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২ নভেম্বর হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টুকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক