হোম
অর্থনীতি

চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ৩৬ টাকায় চাল কিনবে সরকার ২৬ টাকা কেজি দরে ধান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ নভেম্বর, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ

rice-mknewsbd

ফাইল ছবি

চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রম্নয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহে অভিযান চলবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান সংগ্রহ অভিযান শুরু হবে এবং ১ ডিসেম্বর থেকে চাল কিনব। ১০ ডিসেম্বরের মধ্যে প্রান্তিক চাষিদের তালিকা করবে কৃষি মন্ত্রণালয়। সেই তালিকা ইউনিয়ন ওয়েবসাইটে চলে যাবে। এরপর উপজেলা সংগ্রহ কমিটি সেই তালিকা চূড়ান্ত করবে। চাষিদের সংখ্যা অতিরিক্ত হলে লটারির মাধ্যমে চূড়ান্ত করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, চাল যদি আরও বেশি পরিমাণে বিতরণ করতে পারি, তাহলে আরও বেশি ধান কিনতে পারব। আমাদের পাঁচ মাস খাদ্যবান্ধব কর্মসূচি ছিল সেটি বাড়িয়ে সাতমাস করেছি। জেলেদের জিএফ (ফিফথ রিপেস্ননিশমেন্ট কনফারেন্স অব দ্য গেস্নাবাল ফান্ড) দেওয়া হয়। আরও অনেক জেলে আছে, তাদের চাল দেওয়ার জন্য প্রস্তাব পাঠাবে এবং অর্থ মন্ত্রণালয় যদি এটা গ্রহণ করে তাহলে \হআমরা সেই জেলেদেরও খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করতে পারব। এতে সংগ্রহ বাড়বে। ধানের উৎপাদন খরচ ২১ টাকা এবং এখন পর্যন্ত চালের মজুত ১২ লাখ ৭৭ হাজার ৪৪৭ মেট্রিক টন জানিয়েছে খাদ্যমন্ত্রী বলেন, সামনে মুজিববর্ষ, এ মুজিববর্ষ গরিব মানুষের মধ্যে প্রাণবন্ত করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় যে সব গ্রাম পুলিশ আছে তাদের আমরা খাদ্যবান্ধব কর্মসূচির মধ্যে নিয়ে আসতেছি। গ্রাম পুলিশের সংখ্যা ৫৭ হাজার। এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাল ও ধান সংগ্রহ খুবই জটিল প্রক্রিয়া এবং সব সময়ই প্রশ্নবিদ্ধ হয় নানান কারণে। আগে আমনে ধান কেনাই হতো না মোটেই। এ বছরই প্রথম কেনা হচ্ছে এবং অনেক বেশি। আমাদের টার্গেট ছিল দেড় লাখ মেট্রিক টন, কিন্তু চাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় গতবার চার লাখ মেট্রিক টনই কেনা হয়েছে। তারপরও প্রশ্ন উঠেছে- প্রকৃত চাষিদের কাছ থেকে কেনা হয়েছে কিনা- আমরা চেষ্টা করেছি। তারপরও ভুল ভ্রান্তি থাকতে পারে। সামনের দিনে যাতে এটি না হয় সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। যাতে বেনিফিট সবাই পায় এ সিদ্ধান্ত হয়েছে। যারা তালিকায় থাকবে তারা সত্যিকারের কৃষক কিনা তা মনিটরিং আরও জোরদার করা হবে। তিনি বলেন, গতবার আমনের উৎপাদন ছিল এক কোটি ৫৩ হাজার মেট্রিকটন। আবহাওয়াগত কারণে এবার তার থেকে বেশি হবে। সব চাষির ধান কিনে পুষিয়ে দেওয়া সম্ভব না। কৃষকদের ধান কাটার মেশিন দেওয়ার জন্য ৫০০ কোটি টাকা চাওয়া হয়েছে। সারের দাম কমানোসহ উৎপাদন খরচ কমানোর কথা বিবেচনা করছে সরকার। পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য সরকার প্রণোদনা দিচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, প্রকৃতি বিরূপ না হলে পেঁয়াজের উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না হলেও অনেকটা মেটানো সম্ভব। পেঁয়াজের মৌসুমে আমদানিবন্ধ করার চিন্তা করছি, যাতে চাষিরা ভালো দাম পায়। ময়েশ্চার মেশিন কেনা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, চাষিরা যখন ধান নিয়ে যায়, কর্মকর্তারা বলেন যে ধানের ময়েশ্চার ঠিক নেই। ময়েশ্চার হবে ১৪ শতাংশ। তারা ঘরে বসে কেমনে বুঝল? ময়েশ্চার ১৫ হলেই নেবে না। এজন্য প্রত্যেক ইউনিয়নে একটা করে ময়েশ্চার মিটার দেব। সহকারী কৃষি কর্মকর্তারা ময়েশ্চার মেপে কৃষকদের সহযোগিতা করবেন। আমনে পুরোটা না পারলে আগামী বোরো মৌসুমে ময়েশ্চার নিয়ে যাতে কোনো সমস্যা না হয় বা কৃষকের যাতে ভোগান্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 13 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 22 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক