হোম
অপরাধ

চট্রগ্রামের বান্দরবানে সড়কের দুই পাশে বৃক্ষ নিধন চলছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্রগ্রামের সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বান্দরবানে সড়কের দুপাশের বিভিন্ন প্রজাতির শত শত গাছ নিধনে ভুমিকা রাখছেন কারা। এই বিষয়ে পর্যবেক্ষণ করে জানাযায় ইতিমধ্যে পঞ্চাশ বছরের পুরনো মাদারট্রিসহ দুই শতাধিক বড়–ছোট গাছ ইলেকট্রিক করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, সড়কের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনে লাগানো গাছগুলো কাটলেও গাছ রোপণ ও পরিচর্যাকারীদের এখনো দেয়া হয়নি লভ্যাংশের অর্থ।
জানা গেছে, বান্দরবান সদর উপজেলা সূয়ালক ইউনিয়নের মাঝের পাড়া, আমতলী পাড়া, তঞ্চঙ্গ্যা পাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বান্দরবান–লামা সূয়ালক অভ্যন্তরীণ সড়ক প্রশস্তকরণের জন্য স্বল্প দামে নিলাম দেখিয়ে সুকৌশলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সংশ্লিষ্টরা রাস্তার দুপাশের শত শত বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে । বিনা প্রয়োজনেও অনেক গাছ কাটা হয়েছে । আগে যেখানে সবুজ ও ছায়ায় ঢাকা ছিল বর্তমানে সড়কটির দুপাশে কেবল কাটা গাছের গোড়া এবং সমিল ও ইট ভাটায় বিক্রির জন্য জড়ো করে রাখা গাছের টুকরো পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানায়, সড়কটিতে বেশকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয় রয়েছে। গাছগুলো কেটে ফেলায় শিক্ষার্থী এবং পুণ্যার্থীরা চলাচলে গরমে কষ্ট পাচ্ছে। অথচ কদিন আগেও সড়কটির দুপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছে চলাচলকারীরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুপাশে হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সড়কটি প্রশস্তকরণ করা হলে দুপাশের অধিকাংশ গাছই কাটা হবে। তবে নিয়মবহির্ভূতভাবে নামমাত্র দামে ৩০৮টি গাছ কাটার নিলাম দেখানো হয়েছে। কিন্তু সবগুলো গাছই কাটা হবে। রাজস্ব এবং উপকারভোগীদের লভ্যাংশের অর্থ ফাঁকি দিতেই গাছের সংখ্যা কম দেখানো হয়েছে। স্থানীয় উপকারভোগী জগতিশ তঞ্চঙ্গ্যা ও সুপ্রভা তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন, সড়কটি প্রশস্তকরণের জন্য গাছগুলো কাটা হচ্ছে শুনেছি। তবে আমাদের সঙ্গে কোনো ধরনের কথা বলেনি। সড়কের জন্য জায়গা এবং সড়কের দুপাশের গাছগুলো আমরা গ্রামবাসীরা লাগিয়েছি, রক্ষণাবেক্ষণ করেছি। গাছগুলো থাকার কারণে সড়কে চলাচলকারী স্কুলের শিক্ষার্থী ও গ্রামবাসীরা গাছের ছায়ায় খানিকটা বিশ্রাম নিতে পারতো। কিন্তু গাছগুলো কেটে ফেলায় রোদে কষ্ট পাচ্ছে মানুষ। সবগুলো গাছ না কেটে যেখানে প্রয়োজন শুধু সেগুলো কাটলে পরিবেশ কিছুটা হলেও রক্ষা হত।
স্থানীয় প্রফুল্ল পাড়া কার্বারি সুরেশ তঞ্চঙ্গ্যা অভিযোগ করে বলেন, নিয়মতান্ত্রিকভাবে নিলামে বিক্রিত অর্থের ৩০% উপকারভোগী, ৩০% স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং ৪০% সড়কের মালিক এলজিইডির ফান্ডে জমা হওয়ার কথা। কিন্তু উপকারভোগী সাধারণ পাহাড়িরা এখনও কোনো লভ্যাংশই পায়নি। গাছগুলো কাটার বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথাও বলা হয়নি। বাধা দেয়া হলে গাছগুলো চেয়ারম্যান–মেম্বারের নির্দেশে কাটা হচ্ছে বলে জানিয়েছে শ্রমিকেরা। সূয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, নিয়ম মোতাবেক সড়কের উন্নয়নে রাস্তার দুপাশের গাছগুলো কাটার নিলাম দেয়া হয়। বিক্রিত অর্থও নিয়ম মত বণ্টন হবে। নিলামের বাইরে কোনো গাছ কাটা হবে না।
স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) বান্দরবানের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, সড়কটি ১৮ ফুটে প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। রাস্তাটি উভয় পাশে তিনফুট করে বাড়ানোর কারণে সবগুলো গাছই কাটা পড়ত। কিন্তু তারা সংখ্যা কমিয়ে ৩০৮টি গাছ কাটার পরামর্শ দিয়েছেন। গাছ কাটলেও সড়কটি নির্মাণের পর বান্দরবান থেকে লামা উপজেলা পর্যন্ত দুপাশে দশ হাজার কৃষ্ণচূড়া, রাধাচূড়া, চম্পা ও জারুল ফুলের গাছ লাগানো হবে। বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মুর্শেদ বলেন, স্থানীয় সরকার প্রকৌশলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০৮টি গাছ পরিমাপ ও মার্জিন করে দেয় বনবিভাগ। কিন্তু নিলাম প্রক্রিয়ার সঙ্গে বনবিভাগ সম্পৃক্ত নয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 5 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক