admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
বিএস বিদ্যুৎ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির সাহেবগঞ্জ ফার্মের কাটামোড় মাঠে তাবলিগ জামাতের আঞ্চলিক ইস্তেমার অবকাঠামোসহ তাবু নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করে ইস্তেমাস্থল পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল লতিফ প্রধান।
আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এই ইস্তেমা অনুষ্ঠিত হবে।এসময় ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, গোবিন্দগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ তাবলিগ জামাতের ধর্মপ্রান মুরব্বীগন, স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||