হোম
জাতীয়

গাজীপুর-ঢাকা বিআরটি লেনে এসি বাস চলাচল শুরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোতালেব বাবু, স্টাফ রিপোর্টার ঢাকাঃ বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় শুরু হলো শিববাড়ি-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বিআরটিসির এসি বাস চলাচল। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। স্থানীয় যাত্রীরা বলছেন, এসব সার্ভিস চালুর মাধ্যমে অফিসগামী মানুষসহ গাজীপুরবাসি উপকৃত হবে। বিআরটি সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান ২০.৫ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি বাস এই রুটে চলাচল করবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস ও কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহ করা হচ্ছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে আশা করে তিনি বিআরটি প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়ক ও রেলপথে এই দুটি সেবা কার্যক্রম শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এ জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

আয়োজকরা জানিয়েছেন, প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। করিডোর সংলগ্ন উভয়পাশে ৩৪ কি.মি. ফিডার রোড উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরো করিডোরে রাস্তার দুই পাশ মিলে ৫৫ কি.মি. ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া রাস্তার দুই পাশ ৪১ কি. মি. ফুটপাথের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০ লেন বিশিষ্ট টঙ্গী ব্রীজ সহ মোট ৯টি ফ্লাইওভার রয়েছে। যার মধ্যে গত ২৪ মার্চ হতে ৮টি ফ্লাইওভার যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর-এয়ারপোর্ট করিডোর যানজট মুক্ত এবং নিরাপদ হবে।

ফলে সমগ্র উত্তরবঙ্গসহ ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের জেলাসমূহের যাত্রী সাধারণ ঈদসহ অন্যান্য সময়ে, নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবে।পূর্ণাঙ্গ বিআরটি চালু হলে যাত্রীসাধারণ বিশ্বমানের সেবা উপভোগ করবে এবং জনগণের জন্য কাঙ্ক্ষিত সুবিধা জয়ে আনবে। এর আগে পূর্ণরূপে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সে শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটিসি এসি সার্ভিস চালু করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের সওজ অংশে ৯৭.৬৯ ভাগ, বিবিএ অংশে ৯৬.৫৭ ভাগ এবং এলজিইডি অংশে ১০০ ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় ৯৭.৪৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 hour আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 hour আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 hour আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 4 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক