হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায়,বিএমএসএফ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ ক্ষোভ প্রকাশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ আগস্ট, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রাম রাজারহাট প্রতিনিধিঃ সংগঠনের জেলা সভাপতি আবু জাফর সোহেল রানা ও সাঃসম্পাদক আলমগীর হোসেন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। নেতৃবৃন্দ এ হামলার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। বিএমএসএফ সাংবাদিক নির্যাতন, পেশাগত কাজে বাধা ও যে কোন হামলার বিরোধীতা করে সাংবাদিক সুরক্ষায় কাজ করে আসছে।

কুড়িগ্রাম জেলার উলিপুরে সন্ত্রাসী ভূমিদস্যু কর্তৃক মারপিটের ঘটনায় আহত সাংবাদিক আশিকুর রহমান চ্যানেল সিক্স বাংলা টিভির পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিদিন বাংলার খবর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক। আহত সাংবাদিকের পরিবার ও সহকর্মীদের কাছে জানা যায়, তার পেশাগত কাজে বাধা ও ছবি উঠানোর সময় ফোন ক্যামেরা ছিনিয়ে নেয়াসহ শারিরীক ভাবে নির্যাতন ও মারপিট করে আহত করার অভিযোগ এনে উলিপুর থানায় এজাহার দাখিল করেছেন। তিনি ও তার চ্যানেলের স্টাফ রিপোর্টার আবু হুজাইফা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সাংবাদিক আশিকুর রহমানের গলা চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দারা এলোপাতারি আঘাত করা হয়েছে। তার গলা ও মাথা আঘাতজনিত কারনে প্রচন্ড ব্যাথায় কাতর বলে চিকিৎসক ও পরিবার সূত্রে জানানো হয়েছে। আবু হুজাইফার বাম হাতের কনুই ও ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতে রক্ত জখম সহ সারা শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে।

সরেজমিন ও বাদীর লিখিত এজাহার সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম নিবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও অটোরাইচ মিল মালিক আলহাজ্ব মহিউল ইসলাম মুকুলের শহরস্থ মিল চাতাল টি তাদের ভাইদের দারা দখল সংক্রান্ত বিবাদ ও মামলা মোকদ্দমা চলনান। ৩১ জুলাই শনিবার রাতে চাতালের একটি গুদাম ও মিল ঘর ক্ষতিসাধন করার অভিযোগ আনেন ব্যাবসায়ী আলহাজ্ব মহিউল ইসলাম মুকুল। ১আগষ্ট রবিবার আনুমানিক বিকাল ৪ টার দিকে তাদের মধ্যে ঝগড়াবিবাদ ও বাকবিতণ্ডাসহ ভাংচুর হওয়ার খবরে সাংবাদিক আশিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে মুকুল হাজীর বিবাদী পক্ষ সাংবাদিক কে বাধা দেয়।

উল্লেখ্য মুকুল হাজীর ছেলে আবু হুজাইফা চ্যানেল সিক্সবাংলা টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন। ঐ সময় আবু হুজাইফা কে তারা বেধরক মারপিট করতেছিলো। মানবিক কারনে হুজাইফা কে উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ডের ছবি তুলতে গেলে তাকে বাধাদান করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদান করে। এসময় বাধাদান কারী পক্ষের কতিপয় সন্ত্রাসী পৌরসভার রামদাস ধনীরাম নিবাসী মৃত দারাজ উদ্দীনের পুত্র নাজিম উদ্দীন রাজুর হুকুমে সাংবাদিক আশিকুর কে অতর্কিত হামলা করে রক্তাত্ত জখম করে এবং পেশাগত কাজে ব্যাবহৃত মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কুড়িগ্রাম জেলা শাখাসহ উপজেলা শাখা গুলো সাংবাদিক নির্যাতন ও পেশাগত কাজে বাধা এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুড়িগ্রাম বিএমএসএফ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছে।

এ ঘটনা বিএমএসএফ কুড়িগ্রাম জেলার প্রধান ও আইন উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মন্তলী এবং বিএমএসএফ জাতীয় নির্বাহী কমিটির সাঃ সম্পাদক জনাব Ahmed Abu Jafor সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দের অবগত করা হবে। পরবর্তী যে কোন সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিলে তা জেলা উপজেলা নেতৃবৃন্দ গণ গ্রহন করে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাঃসম্পাদক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 15 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 16 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 19 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 24 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক