হোম
ধর্ম ও ইসলাম

কুড়িগ্রাম জেলার রাজারহাট বাসীকে ৯০ দিন ব্যাপী মাহফিলের দাওয়াত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ আজ ১২ই সফর শরীফ ১৪৪৪ হিজরী (৯ই সেপ্টেম্বর ২০২২ ইং) ইয়াওমুল জুমুয়া (শুক্রবার) সকাল ৯ টায় কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় সোনালী ব্যাংক চত্বরে ‘ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত রাজারহাট শাখার’- উদ্দ্যেগে পবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ তথা সাইয়্যিদুল আইয়াদ শরীফ” (ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার স্বরণে প্রতি আরবী মাসের ১২ তারিখ পালনার্থে আলোচনা, কোটি কন্ঠে মীলাদ, ক্বিয়াম শরীফ ও দোয়া-মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করেন- হাফিজ মুহম্মদ আবু তাহির। মীলাদ ও ক্বিয়াম শরীফ পরিচালনা করেন- হাফিয মুহম্মদ আলী। সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া মুনাজাত করেন- ঢাকা উত্তরায় অবস্থিত “মুহম্মদিয়া নুরানী ও হাফিজিয়া মাদরাসার” সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ক্বারী আহমদ তালুকদার সাহবে।

আলোচনায় তিনি বলেন- হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করেছেন। কেননা, মহান আল্লাহ পাক তিনি জ্বীন-ইনসান সহ সকলকেই তা পালনের জন্য আদেশ মুবারক করেছেন। সুতরাং, পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করা ফরজ। এসময় তিনি পবিত্র কুরআন শরীফের সুরা ইউনুস উনার ৫৭-৫৮ নং আয়াত শরীফ এবং হাদিস শরীফ উল্লেখ করে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফের গুরুত্ব বর্ণনা করেন।

তিনি আরো বলেন- আজ পবিত্র সফর শরীফ মাসের ১২ তারিখ। প্রতি আরবী মাসের ১২ তারিখে বিশেষ মিলাদ শরীফ মাহফিলের মাধ্যমে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ উনাকে স্মরণ করে থাকি। সারা দেশের ন্যায় রাজারহাটেও আমরা প্রতি আরবি মাসেই ১২ই শরীফ পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ এই আয়োজন। এসময় তিনি আরও বলেন, আগামী ১২ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে “আন্তর্জাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন কমিটি”র আয়োজনে রাজারবাগ দরবার শরীফে ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সমগ্র ঢাকা সহ সারা দেশেই লক্ষাধিক বিশেষ তাবারুক বিতরণ করা হবে। প্রত্যেক জেলার প্রবেশ পথে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার বিশেষ গেট স্থাপন করা হবে। সারা দেশে হেলিকপ্টার উড়ানো সহ একই সঙ্গে নদী পথে লঞ্চ-ট্রলারের মাধ্যমে বিশেষভাবে ফাল-ইয়াফরাহু প্রদর্শনী করা হবে। এই মুবারক দিনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে দেশের সবচেয়ে বড় গরু, বড় মহিষ, বড় খাসী সমূহ মুবারক আক্বীকা করা হবে। সুবহানাল্লাহ! কায়িনাতের মাঝে আয়োজিত এই নজির বিহীন ঐতিহাসিক মাহফিলে অংশগ্রহণের জন্য রাজারহাটবাসীকে তিনি বিশেষভাবে দাওয়াত করেন।

এছাড়াও রাজারহাট ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত”এর কার্যক্রমকে মুবারকবাদ জানিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সবাইকে উৎসাহিত করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনঃ মুহম্মদ মোশার্‌রফ হোসেন, ইঞ্জি. সাইয়্যিদ মুহম্মদ আশরাফুর রহমান, মুহম্মদ আসাদুল্লাহ, মুহম্মদ আবু মাহজুরা, মুহম্মদ আবু তাহির, মুহম্মদ সরোয়ার হুসাইন, মুহম্মদ মাসুম বিল্লাহ, মুহম্মদ রফিকুল ইসলাম সুমন, আহমাদুর রহমান মারুফ, মুহম্মদ আবু তাহির, সাইয়্যিদ আহমাদ, মুহম্মদ মুমিনুল ইসলাম, মুহম্মদ মিজানুর রহমান, মুহম্মদ হাবীবুর রহমান, মুহম্মদ জাহিদ হাসান, মুহম্মদ কামরুল ইসলাম নাহিদ, মুহম্মদ হাসানুর রহমান আশিক, মুহম্মদ জুয়েল, মুহম্মদ আল আমীন, মুহম্মদ নোমান খন্দকার, মুহম্মদ নাজমুল ইসলাম, মুহম্মদ নাঈম, মুহম্মদ আরিফুর রহমান, মুহম্মদ মাহফুজুর রহমান, মুহম্মদ মাহবুবুর রহমান মুহম্মদ সৌরভ ইসলাম প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজারহাট আনজুমানে আল বাইয়্যিনাতের অন্যান্য সদস্যবৃন্দসহ শত শত ধর্মপ্রাণ মুসলমান।
অনুষ্ঠান পরিচালনা করেনঃ মুহম্মদ সোহানুর রহমান শামীম। শেষে তাবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 10 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক