হোম
কভিড-১৯

করোনার নতুন প্রজাতি শনাক্ত, তৃতীয় ঢেউয়ের হাতছানি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৯:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

করোনার নতুন প্রজাতি শনাক্ত, তৃতীয় ঢেউয়ের হাতছানি! বিশ্বব্যাপী করোনা মহামারিকে আরো ভয়াবহ করে তুলেছে দ্রুত ও সহজে ছড়ানো ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার। ভ্যারিয়েন্টটির সংক্রমণের এই ভয়াবহতার পেছনে শক্তি জুগিয়েছে টি-১৯আর (T19R) মিউটেশন। এবার ডেল্টার নতুন মিউটেশন (AY.4.2) যুক্তারাজ্যের পর ভারতেও হানা দিয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যে এই প্রজাতিতে আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত ৭ জন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে সেখানকার রাজধানী বেঙ্গালুরুতে এতে আক্রান্ত ৩ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তারা যাদের সংস্পর্শে গেছেন, তাদেরও পরীক্ষা করানো হয়েছে।

সংখ্যাটি খুব কম হলেও এরইমধ্যে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষক ফোরাম আইএনএসএসিওজি। এ নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কর্ণাটকের স্বাস্থ্য কমিশনার ডি রণদীপ।এ সংক্রান্ত প্রযুক্তি উপদেষ্টা কমিটি নতুন প্রজাতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জানিয়ে তিনি বলেন, নয়া প্রজাতি ঠেকাতে এখনো কনটেনমেন্ট জোন তৈরি করতে হয়নি। ফলে ভারতে তৃতীয় ঢেউয়ে আসার মতো কোনো তথ্য এখন পর্যন্ত হাতে আসেনি। সংক্রমণ বাড়লে জিনোমিক সিকোয়েন্সিং বাড়ানো হবে।

ইকোনমিক টাইমস জানায়, করোনার নতুন প্রজাতির বিস্তার ঠেকাতে সকল ধরনের সুরক্ষা বলয় গড়ার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা, সেই সনদ এয়ার সুবিধা নামক পোর্টালে আপলোড করা হচ্ছে। কোয়ারেন্টাইনে রাখার বিধিনিষেধ জারি করা না হলেও পরিস্থিতির অবনতি হলে নানা বিধি আরোপ করা হবে।

করোনার নতুন প্রজাতির সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাজ্যে, এরপরেই রাশিয়া ও ইসরায়েলের অবস্থান। এসব দেশে সংক্রমণের নতুন ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। কেননা, গত কয়েক মাসে এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে ব্রিটেনে। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সি বলছে, গত সপ্তাহে আক্রান্তের ৬ শতাংশের জন্য AY.4.2 মিউটেশন দায়ী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক