হোম
কভিড-১৯

করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিলে আরও এক চিকিৎসক ও ব্যাংকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মে, ২০২০ ১০:৪৩ পূর্বাহ্ণ

BD-Korona-death-2-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যুর মিছিলে আরও এক চিকিৎসক ও ব্যাংকার। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বের পাশাপাশি দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে লম্বা হচ্ছে মৃতু্যর মিছিলও। এ মিছিলে যুক্ত হলেন আরও একজন চিকিৎসক ও একজন ব্যাংক কর্মকর্তা। এর মধ্যে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন অধ্যাপক মেজর (অব.) আবুল মোকারিম মোঃ মহসিন উদ্দিন। তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। করোনাভাইরাস মহামারির মধ্যে এ নিয়ে দেশে মোট তিনজন চিকিৎসক এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

ইবনে সিনা হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসরারুল আজিজ জানান, ১০ দিন আগে অধ্যাপক আবুল মোকারিমের নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। শুরুতে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হলে আইসিইউ সাপোর্টের জন্য চারদিন আগে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। ডাঃ আবুল মোকারিমের ছেলে ও পুত্রবধূও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জানিয়ে আসরারুল আজিজ বলেন, ‘তারা দুজনও ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক। তারা রেডিওলজি বিভাগে আবুল মোকারিমের সহযোগী ছিলেন। ধানমন্ডিতে একই বাসায় তারা থাকতেন। আসরারুল আজিজ জানান,
ডাঃ আবুল মোকারিম মেডিনোভা হাসপাতালেও কাজ করতেন। ফলে কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন তা তারা বুঝতে পারছেন না।

‘স্যার সংক্রমিত হওয়ার পর আমাদের রেডিওলজি বিভাগসহ বাকিদের কোভিড-১৯ পরীক্ষা করেছি। আর কারও সমস্যা ধরা পড়েনি। এ কারণে মনে হচ্ছে আমাদের হাসপাতাল থেকে তিনি সংক্রমিত হননি। এর আগে গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃতু্য হয় করোনাভাইরাসে। এরপর ৩ মে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক কর্নেল (অব.) মোঃ মনিরুজ্জামানও একই কারণে মারা যান।

সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরেক কর্মকর্তা মারা গেছেন। তার নাম আবু সাঈদ। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে ও বাবাকে রেখে গেছেন।

বুধবার সিটি ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, সাঈদ গত সপ্তাহে অফিস করেছেন। সাধারণ ছুটির সময় লেনদেন নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর তিনটি শাখা পরিদর্শন করে ক্লিয়ারিং বিভাগের সঙ্গে বৈঠকও করেছেন।

এদিকে মুসতাক কামাল তুহিন নামে আবু সাঈদের এক বন্ধু জানান, বেশ কিছুদিন সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউয়ে নেওয়া হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তারা দুজনই সিটি ব্যাংকের। এর আগে ২৬ এপ্রিল মুজতবা শাহরিয়ার নামে ব্যাংকটির মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক