হোম
অর্থনীতি

উদ্যোক্তা ও টিউলিপ চাষীদের সাথে ড.কাজী খলীকুজ্জামান আহমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন স্টাফ রিপোর্টার: ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও),তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র উদ্যোক্তা ও টিউলিপ চাষীদের সাথে প্রখ্যাত অর্থনীতিবিদ, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এবং পিকেএসএফের চেয়ারম্যান ড.কাজী খলীকুজ্জামান আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইএসডিওর মহানন্দা কটেজে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রখ্যাত অর্থনীতিবিদ,চেয়ারম্যান,স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত ড.কাজী খলীকুজ্জামান আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড.মো.জসিম উদ্দিন এবং বিভিন্ন সংগীত শিল্পী সহ গণমাধ্যম ও সাংবাদিক বৃন্দ। মতবিনিময় সভায় তেঁতুলিয়ার স্থানীয় টিউলিপ ফুল চাষি, টুপি কারিগর, গাভী পালনকারী, মোজরালা চিজ তৈরি,ঘি উৎপাদনকারী ও চা চাষিরা তাদের উৎপাদন ও বিপননের সমস্যা-সম্ভাবনা বিভিন্ন চিত্র তুলে ধরেন এবং বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.শহীদ উজ জামান বলেন, আমরা ইএসডিও’র উদ্যোগে পিকেএসএফের সহযোগিতায় অত্র তেঁতুলিয়া সীমান্ত অঞ্চলে সীমান্তকন্যা নারী চাষিদের নিয়ে টিউলিপ চাষ করে সফল হয়েছি। এ টিউলিপ চাষ এ অঞ্চলে যেমন অর্থনীতির নতুনমাত্রা তৈরি করেছে, এর পাশাপাশি পর্যটন শিল্পের এ এলাকা টিউলিপের একখন্ড নেদারল্যান্ড হয়ে উঠেছে। আমরা এ অঞ্চলে আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছি। পিকেএসএফের অতিরিক্ত পরিচালক ড.মো.জসিম উদ্দিন বলেন, দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে দেশে দারিদ্র বিমোচনে কাজ করছে পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কাজ করছে। আমরা চেষ্টা করছি প্রযুক্তির মাধ্যমে দারিদ্র বিমোচনে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। তেঁতুলিয়া দেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। সে হিসেবে ইতিমধ্যে পিকেএসএফ বিদেশি ফুল টিউলিপ চাষ করে পর্যটন শিল্পে নতুনমাত্রা তৈরি করেছে। আজকের অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোক্তাদের কথা আমরা শুনেছি। সে বিষয়টি নিয়েই আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত অর্থনীতিবিদ স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ড.কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, আমরা পঞ্চগড়ের সম্ভাবনাকে কাজে লাগাতে ইএসডিও’র মাধ্যমে এ অঞ্চলে আমরা টিউলিপ চাষ করেছি। এ টিউলিপের পাশাপাশি বছরের বাকি সময়টাতে একই জমিতে ভিন্ন কোন উচ্চমূল্যের ফুল কিংবা ফল চাষের পরিকল্পনা গ্রহণ করেছি। সে পরিকল্পনা অনুযায়ী আজকের অনুষ্ঠানে আমরা এখানকার স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় করে তাদের বিভিন্ন সফলতা ও উৎপাদনশীলতা বিপনন ও সমস্যা নিয়ে কথা জানলাম। আশা করছি, এরই আলোকে চা চাষীদের চা পাতা কর্তনে মেশিন, দুগ্ধজাত পণ্য তৈরি, এ এলাকার প্রশিদ্ধ টুপি কারখানাকে আরও উন্নত করতে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 4 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »