হোম
চট্টগ্রাম

ইসলামাবাদের নিহত নুরুল মুস্তফার পরিবারকে ২ লক্ষাধিক নগদ টাকা সহায়তা জামায়াতের 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৪ ১১:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

কক্সবাজার ঈদগাঁও প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারকার আন্দোলন বাংলার ১৮ কোটি মজলুম মানুষের আন্দোলন। একটি পরিবারের কাছে গোটা দেশের মানুষ অসহায় ছিল। তারা তাদেরকে বাংলার মালিক, আমাদেরকে গোলাম ও বাদী মনে করতো। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ‘মা’ দাসী হয়ে বাঁচতে চায় না বলে রাস্তায় প্রতিবাদ করতে বের হয়েছিল।

ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, ছাত্র-যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেশের মাটিতে তারা দুই পা রাখারও সুযোগ পায়নি। অথচ তারা গাল ফুলিয়ে বলতো এদেশ আমার ও আমার বাপের। সুতরাং এদেশ থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না।

জামায়াত আমীর বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  পশ্চিম গজালিয়ার শহীদ নুরুল মোস্তফার পরিবারবর্গকে নগদ অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।

বিগত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সাধারণ জনতার সাথে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় এই শিক্ষার্থী। স্থানীয় দারুস সালাম একাডেমীর দশম শ্রেণীর ছাত্র ও পশ্চিম গজালিয়ার শফি উল্লার পুত্র।

জামায়াত আমীর নুরুল মোস্তফার পিতাকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়া গত ১৬ অগাস্ট জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান দলের পক্ষ থেকে উক্ত পরিবারকে নগদ এক লক্ষাধিক টাকা প্রদান করেছিলেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকেও এই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি শামসুল আলম বাহাদুর, সেক্রেটারি মাওলানা মোঃ মহসিন, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর।

উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জেহাদী, নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালি, জেলা কর্ম পরিষদ সদস্য, ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইনসহ স্থানীয় জামায়াত- শিবির নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 57 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক