admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরো প্রধানঃ দামাল ছবির লোকেশন ডিরেক্টর মাহিগঞ্জের কৃতি সন্তান মালু দেওয়ান। ছবিটি শুটিং হয়েছে সৈয়দপুর, পার্বতীর ও রংপুর অঞ্চলে।
২৮ অক্টোবর” শুভ মুক্তি পাচ্ছে পরান ছবির পর পরিচালক রায়হান রাফি’র পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র দামাল।
মুক্তিযুদ্ধ ও ফুটবল খেলা নিয়ে এই ছবির গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। দামাল ছবিতে অভিনয় করেছেন সিয়াম, শরিফুল রাজ, বিদ্দা সিনহা, মিম, ইন্তেখাব দিনার ও আরও অনেকে। কন্ঠশিল্পী প্রিতম ও মমতাজ গান গেয়েছেন এই ছবিতে।
দামাল ছবির লোকেশন ডিরেক্টর মালু দেওয়ান, ছবিটি সকলকেই দেখার আমন্ত্রণ জানিয়েছেন।