হোম
অর্থনীতি

অর্থনীতিবিদরা বলছেন, সঞ্চয়পত্রের বিক্রি কমলে সরকারের ঋণের বোঝা কমবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০১৯ ৮:৫৫ পূর্বাহ্ণ

savings-mknewsbd

ফাইল ছবি

নির্দিষ্ট ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষা নিশ্চিতের উপায় সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের উপর চাপ কমলে ঋণের অতিরিক্ত বোঝা থেকে বাঁচবে সরকার, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বাংকের তথ্য বলছে, টানা চার মাস ধরে সঞ্চয়পত্র কেনার হার কমছে। কেন্দ্রীয় ব্যাংকের নভেম্বরে প্রকাশিত তথ্য মতে, গত বছর এই সময়ের তুলনায় সঞ্চয়পত্র কেনার হার ৮১.৩৭% কমেছে। টাকার অংকে যা ৩৫০০ কোটি টাকার বেশি।

অর্থনীতিবিদরা অবশ্য এই পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন, সঞ্চয়পত্র নির্দিষ্ট এবং নিম্ন আয়ের মানুষের জন্য সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। তবে এর সুযোগ অনেক উচ্চ বিত্তরাও নিয়ে থাকে। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “সবাই যদি সঞ্চয়পত্রের উপর ঝুঁকে পড়ে তাহলে তো হবে না। বাড়তি সুদ তো সরকারকেই দিতে হচ্ছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন মাসুদা লাবনী। তিনি জানান, চলতি মাসের শুরুতে সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন। কিন্তু টিন সার্টিফিকেট না থাকা আর কর আরোপের নতুন নিয়মের কারণে ফিরে এসেছেন তিনি।

সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে বলে নভেম্বরে প্রকাশিত তথ্যে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে বলে নভেম্বরে প্রকাশিত তথ্যে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

তিনি বলেন, আমি যে টাকা বেতন পাই সেটা বছর শেষে আয়করের আওতায় পড়ে না। কিন্তু এক লাখ টাকার সঞ্চয়পত্র কিনলে সেখান থেকে কর দিতে হবে। বাবার পেনসনের টাকা দিয়ে কিছুদিন আগে সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন চট্টগ্রামের পাভেল সিদ্দিকী। কিন্তু পুরো টাকার সঞ্চয়পত্র না কিনে অর্ধেক টাকার সঞ্চয়পত্র কিনেছেন তিনি। কারণ হিসেবে মি.সিদ্দিকী বলেন, নতুন করে কর আরোপ এবং পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনলে তার উপর উৎসকর দ্বিগুন করার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন,আগে লাখে এক হাজার বা ১১০০ টাকা মুনাফা পেতাম। এখন ৫% উৎস কর আরোপ করায় সেটা যোগ করার পর হয়েছে ৭০০-৮০০ টাকা। মুনাফা থেকে ১০% কেটে নিলে সেখানেও আরো ১০০ টাকা কমে গেল। তাহলে, লাভ তো থাকছে না, বলেন তিনি।তবে নানা জটিলতা আর কড়াকড়ি আরোপের পরও নিরাপদ বিনিয়োগ হওয়ার কারণে সঞ্চয়পত্র কেনার কথা জানিয়েছেন নাদিরা জাহান। তিনি বলেন, “যাদের মাসের শেষে একটা নির্দিষ্ট আয় দরকার তাদের জন্য সঞ্চয়পত্র ভাল। এছাড়া নিশ্চিতও বটে। এদিকে, সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় এর থেকে সরকারের অর্থ সংগ্রহও কমে যায়। এ অবস্থায় দেশে মেট্রোরেল এবং পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পে অর্থায়নে ব্যাংকের উপর সরকারের নির্ভরশীলতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরণের অবস্থাও নেতিবাচক বলে উল্লেখ করেছেন অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, এতে ব্যক্তিগত পর্যায়ে বিনিয়োগ কমে যায়।
ব্যাংকগুলো তো সরকারকেই ঋণ দিতে চাইবে। কারণ সেটা নিশ্চিত। তাহলে সরকারই যদি ঋণ নেয় বেসরকারি বিনিয়োগকারীরা কোথায় যাবে? এসব কারণে পুঁজি সংকট তৈরি হওয়া এবং বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বলেও হুঁশিয়ার করেন ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, অর্থ সংগ্রহের সরকারের অভ্যন্তরীন তিন উৎস যথা রাজস্ব, ব্যাংক এবং সঞ্চয়পত্র – এই সবগুলো ক্ষেত্রেই ভারসাম্য করতে হবে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 13 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 22 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক