হোম
কভিড-১৯

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন অমান্য করে আলোচিত জানাজার পর পরিস্থিতি এখন কেমন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মে, ২০২০ ২:২৩ পূর্বাহ্ণ

B-Bariya-Janaja-mknewsbd

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন অমান্য করে আলোচিত জানাজার পর পরিস্থিতি এখন কেমন ? লকডাউন অমান্য করে এমন জনসমাগম নিয়ে তীব্র সমালোচনা হয়েছিলো। বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসমাগম নিষিদ্ধের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে বিপুল জনসমাগমের পর পেরিয়েছে তিন সপ্তাহের বেশি সময়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিলো এবং ঠাঁই করে নিয়েছিলো আন্তর্জাতিক নানা গণমাধ্যমেও। গত ১৮ই এপ্রিল সরকারি নির্দেশনা অমান্য করে তার জানাজায় ওই সমাগমের জের ধরে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করেছিলো সরকার। ঘটনার পরপরই করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে জেলার সরাইলের পাঁচটি, আশুগঞ্জ উপজেলার দুটি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি গ্রামকে লকডাউন করে দেয়া হয়। এরপর দু সপ্তাহের লকডাউন ও কোয়ারেন্টিন শেষে জেলা প্রশাসন বলছে ওই সব গ্রামে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্ধান মিলেনি।

জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ একরাম উল্লাহ বলছেন তারা গ্রামগুলো থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠিয়েছেন, তবে কারও করোনা পজিটিভ পাওয়া যায়নি। বিষয়টি আমাদের জন্য স্বস্তির। জানাজায় অনেক লোক জড়ো হওয়ার প্রেক্ষাপটে যেসব ব্যবস্থা প্রশাসন থেকে নেয়া হয়েছে সেটা কাজ করেছে। লকডাউনও সবাই মেনে চলেছে। অনেকে নিজে থেকেই কোয়ারেন্টিনে ছিলো। ফলে সংক্রমণ বা এর বিস্তার হয়নি। আমরাও এখনো মনিটর করে যাচ্ছি এবং ইউনিয়ন পর্যায়ে মেডিকেল টিম কাজ করছে। সিভিল সার্জন বলেন পুরো সরাইলে এ পর্যন্ত একজন করোনা পজিটিভ নারীকে পাওয়া গেছে যিনি নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন।

যদিও স্থানীয় সাংবাদিক বলছেন মাত্র পনের জনের নমুনা পরীক্ষা করা হয়েছে হাজার হাজার মানুষের এসব গ্রামগুলোতে। লকডাউনও অনেকে মানেনি। আবার ব্যাপক কোনো পরীক্ষাও হয়নি। এখন তো কোনো বিধিনিষেধই নেই। করোনা নেই বলে এখন সবাই তৃপ্তির ঢেকুর তুলছে, কিন্তু বাস্তবতা হলো পরীক্ষাই হয়েছে হাতেগোনা কয়েক জনের। যদিও সরাইল উপজেলার বেড়তলা গ্রামে ইসলামিক বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজায় যোগ দিয়েছিলো হাজার হাজার মানুষ।

জানাজায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মানা হয়নি তখন পুলিশ জানিয়েছিলো যে স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ জানাজা আয়োজনের আগে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলো। কিন্তু পরে তা আর দেখা যায়নি বরং সরাইল ছাড়াও আশেপাশের অনেক জেলা, উপজেলা ও গ্রাম থেকে মি. আনসারীর অনুসারীরা এসে জানাজায় যোগ দেয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ পরে আটটি গ্রাম লকডাউনের ঘোষণা দেয়।

সরাইলের যে ইউনিয়নের বেশি গ্রাম লকডাউন করা হয়েছিলো সেই পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম বলছেন করোনায় সংক্রমিত হওয়ার কোনো উপসর্গ কারও মধ্যে না পাওয়ায় এখন আর লকডাউন সেখানে কার্যকর নেই। আমার চারটা গ্রাম লকডাউন ছিলো। অনেকের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে পজিটিভ কেউ নেই। জানাজার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে। তাই লকডাউন আর নেই। তবে কারও মধ্যে উপসর্গ দেখা যায় কি-না সেদিকে আমরা খোঁজ রাখছি।
তিনি বলেন উপসর্গ না দেখা দেয়ায় নতুন করে কারও পরীক্ষা-নিরীক্ষার দরকার আছে বলে তারা মনে করছেন না।

তবে আইইডিসিআরের উপদেষ্টা মুশতাক হোসেন বলছেন জানাজায় বিপুল জনসমাগমের পর সেখানে চারপাশের গ্রামগুলো লকডাউন করা, কোয়ারেন্টিনে রাখা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার সুফল পাওয়া গেছে। সেখানে এক জায়গায় অনেক সংক্রমণের ঘটনা ঘটেনি। তবে নরসিংদীতে আমরা অনেক রোগী পেয়েছি যাদের সাথে এর সম্পৃক্ততা ছিলো। এটা ঠিক যে ব্রাহ্মণবাড়িয়ায় মহামারী ঘনীভূত হয়নি। তবে ছড়িয়েছে অন্যত্র, বিশেষ করে নরসিংদীতে। মিস্টার হোসেন বলছেন নরসিংদীতে যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই মৃদু লক্ষণযুক্ত, যাদের অধিকাংশই সুস্থ হওয়ার পথে।

তার মতে ওই জানাজাকে কেন্দ্র করে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তারের যে আশংকা ছিলো সেটি আপাতত কেটে গেছে বলেই মনে করছেন তারা। ওদিকে স্বাস্থ্য অধিদফতরের হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মোট করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের।
সংক্রমণের বিস্তার ঠেকাতে ঈদের আগে দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 4 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 23 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 5 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 6 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »