হোম
কভিড-১৯

চট্রগ্রামের খাগড়াছড়ি জেলা করোনাভাইরাস মুক্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২০ ৪:০৪ অপরাহ্ণ

চট্রগ্রাম খাগড়াছড়ি জেলা

ফাইল ছবি

চট্রগ্রামের খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির (৩৫) দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে তার প্রথম রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছিল। কিন্তু শারীরিক কোনো লক্ষণ না থাকায় এ নিয়ে জেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে বিষয়টি নিশ্চিত হতে দ্বিতীয় দফায় তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠানো হয়।

গত ৪ এপ্রিল দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসে। একই সঙ্গে তার স্ত্রীর রিপোর্টও নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ।

খাগড়াছরি জেলা-এমকে নিউজ বিডি

জানা গেছে, গত ১৮ এপ্রিল স্ত্রীসহ জেলার বাইরে থেকে খাগড়াছড়ি ফিরেছেন ওই ব্যক্তি। তবে দুটি চেকপোস্টে তারা কুমিলস্না থেকে ফেরার কথা জানালেও মূলত তারা নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগের সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়। ২৯ এপ্রিল পাওয়া রিপোর্টে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ফেরার পর থেকে তিনি খাগড়াছড়ির দীঘিনালার কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে ছিলেন। পরবর্তীকালে তাকে দীঘিনালার হোটেল ইউনিটিতে আইসোলেশনে রাখা হয়।

এদিকে, তার শরীরে কোনো উপসর্গ না থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। পরে দ্বিতীয় দফায় স্বামী-স্ত্রী দুজনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে দুজনের করোনা নেগেটিভ আসে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, ‘আমরা তৃতীয় দফায় তার নমুনা সংগ্রহ করব। এবারও যদি নেগেটিভ আসে তাহলে তাকে সুস্থ হিসেবে ঘোষণা করব।

খাগড়াছরি জেলা-এমকে নিউজ বিডি

এক নজরে খাগড়াছড়িঃ
আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি, সংসদীয় আসনঃ ০১টি উপজেলাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।থানাঃ ০৯টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও রামগড়)।পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)। ইউনিয়নঃ ৩৮টি মৌজাঃ ১২১টি গ্রামঃ ১,৩৮৮টি জনসংখ্যাঃ ৫,১৮,৪৬৩ জন (পুরুষ-২,৭১,১৩১জন এবং মহিলা-২,৪৭,৩৩২জন)(ক) উপজাতি-২,৬৯,৯০৪জন (৫২%) চাকমা-১,৪৬,০৪৫, মারমা-৫৫,৮৪৪, ত্রিপুরা-৬৭,৩৪২, অন্যান্য-৬৭৩ (খ) অ-উপজাতি-২,৪৮,৫৫৯ জন (৪৮%) জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ১৯২ জন শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)  প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ৮৩% শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫৪৭টি  (ক) কলেজ-১৮টি  (খ) উচ্চ বিদ্যালয়-৭১টি (সরকারি-৫টি ও বেসরকারি-৬৬টি) (গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়-৪২০টি (সরকারি-৩২০টি ও বেসরকারি-১০০টি) (ঘ) কিন্ডার গার্টেন-০৯টি।(ঙ) মাদ্রাসা-১৩টি (মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীন)। (চ) এবতেদায়ী মাদ্রাসা-২২টি। (ছ) অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান-০৩টি। (জ) কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়-০১টি।(ঝ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি। (ঙ) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-০১টি ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি (ক) মসজিদ-২৫৫টি। (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)- ২৬৩টি। (গ) মন্দির-২০৭টি (ঘ) গীর্জা-২৬টি।১৬। গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীঃ (ক)  গুচ্ছগ্রামের সংখ্যা-৮১টি  গুচ্ছগ্রামে বসবাসরত পরিবার-৫৩,৮৫৫টি  গুচ্ছগ্রামে

খাগড়াছরি জেলা-এমকে নিউজ বিডি

রেশন কার্ডধারী পরিবার-২৬,২২০টি   রেশন কার্ডবিহীন পরিবার-২৭,৬৩৫টি  গুচ্ছগ্রামে বসবাসকারী জনসংখ্যা-২,১২,১৬৫জন। (খ)  ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবার-১২,১৭০টি  রেশন কার্ডধারী পরিবার-১২,১৭০টি   ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীর সংখ্যা-৬৪,৩৩৪জন।  খাস জমি সংক্রান্তঃ(ক) মোট খাস জমির পরিমাণ-৩,০৫,৯৬৫.৭৩ একর।(খ) বন্দোবস্তকৃত জমির পরিমাণ-১,৮০,২৭৯.৬২ একর। (গ) বর্তমানে খাস জমির পরিমাণ-১,২৫,৬৮৬.১১ একর  সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ(ক) সিনেমা হল-০১টি। (খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-০১টি।(গ) শিশু একাডেমি-০১টি। (ঘ) শিল্পকলা একাডেমি-০১টি স্টেডিয়ামঃ ০১টি (জিমনেসিয়ামসহ) প্রেস ক্লাবঃ ০৪টি জেলা কারাগারঃ ০১টি দর্শনীয় স্থানঃ

আলুটিলা পাহাড়ের রহস্যময় সুড়ঙ্গঃ
নুনছড়ি মৌজার দেবতা পুকুর
রিছাং ঝর্ণা
ঐতিহাসিক রামগড় (ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস্ বর্তমান বিডিআর এর প্রথম হেডকোয়ার্টার); রামগড় লেক
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের খামার
শান্তিপুর অরণ্য কুটির, পানছড়ি
দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল
ভগবান টিলা।

পর্যটন কেন্দ্রঃ (ক) আলুটিলা পর্যটন কেন্দ্র।  (খ) নূনছড়ি দেবতা পুকুর।  (গ) দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল।  (ঘ) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।  (ঙ) দুই টিলা ও তিন টিলা, দীঘিনালা।  (চ) ভগবান টিলা ।

নদীঃ ০৩টি (চেঙ্গী, মাইনী, ফেণী)।  চা-বাগানঃ ০১টি (রামগড়)।  রাবার বাগানঃ ৩,৪০০.০০ একর।   সেনাবাহিনী ব্রিগেডঃ ০২টি (খাগড়াছড়ি ও গুইমারা)।   বিজিবি সেক্টরঃ ০২টি।   ব্যাংকঃ ১০টি ( মোট শাখা-২১টি)। এনজিওঃ ৩৪টি। (ক) জাতীয় ও আন্তর্জাতিক-০৭টি। (খ) স্থানীয়-২৭টি।  প্রধান সমস্যাঃ বিদ্যুৎ।  যোগাযোগ ব্যবস্থাঃ পাকা রাস্তা-২৯৬.৩৬ কি. মি.। অর্ধ পাকা রাস্তা-২৬১ কি. মি.।   প্রাকৃতিক সম্পদঃ (ক) কৃষিজ- (১) প্রধান ফসলঃ ধান ,গম, ভুট্টা, সরিষা, তুলা, আখ ও শাকসবজি ইত্যাদি। (২) ফলমূলঃ আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু ও তরমুজ ইত্যাদি।(খ) খনিজ- গ্যাস (সিমুতাং গ্যাসফিল্ড, মানিকছড়ি)।(গ) বনজ- সেগুন, গামারী, কড়ই, গর্জন, চাপালিশ, জারুল ইত্যাদি।৩৪। সম্ভাবনাময় ক্ষেত্রঃ(ক) পর্যটন (খ) বনজ সম্পদ(গ) খনিজ সম্পদ (ঘ) হস্তশিল্প(ঙ) রাবার শিল্প (চ) ফলভিত্তিক শিল্প।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 19 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক