admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ
রংপুর মেডিকেলে নতুন করে আরও ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেলে ১শ ৮৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এরা সবাই রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এনিয়ে এখন পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ১শ ৫৫ জনে। আর রংপুর জেলায় রোগীর সংখ্যা রেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মধ্যে রংপুর মেডিকেলের ২ জন ডাক্তার, ১ জন নার্স, ১ জন রোগী এবং দিনাজপুরের ২ ব্যক্তির করোনা পজেটিভ সনাক্ত হয়।