admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু,আক্রান্ত বেড়ে ৮ হাজার ৭৯০জন। দেশে মরণঘাতী করোনা ভাইরাসে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৫ জন। এ ছাড়া একই সময়ে দেশে আরো ৫৫২ জন আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭৯০ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৫২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯০ জন। নাসিমা সুলতানা বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৫ জন।
তিনি জানান, মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। মৃত পাঁচ জনই ঢাকার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ।