admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২০ ১:৩৭ অপরাহ্ণ
ঢাকা নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস আজ শনিবার (২ মে) সকালে তাদের ওয়েবসাইটে দৈনিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। জেলা স্বাস্থ্য বিভাগের সবশেষ ২৭ এপ্রিল সকালের তথ্য অনুযায়ী মৃত্যু ছিল ৪২ জন। ৪ দিন পর গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের প্রাণ গেল করোনায়। এদিকে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন। শুক্রবার (১ মে) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এর তথ্য মতে, আক্রান্ত সংখ্যা ছিল মোট আক্রান্ত ৯৩৭জন। সেই সংখ্যা রাতে বেড়ে দাঁড়ায় ৯৬৬ জনে আইইডিসিআর এর তথ্য মতে।
শনিবার সিভিল সার্জন অফিস এর দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টারজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮ জনের। মোট নমুনা সংগ্রহ হলো ৩১৬৮ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছে ৬৪জন। মোট আক্রান্ত সংখ্যা ১০০১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। মোট মৃত্যু ৪৬ জনের। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৪২ জন। কোয়ারেন্টিনে ছিল ৬৮৫ জন। মেয়াদ সম্পন্ন করেছেন ৬৩৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।