admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ১২:১৫ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরে প্রতিদিন বাড়ছে সংক্রমণ, ১৯ এপ্রিল ৫৯৬ জন আক্রান্ত হয়েছে । করোনাভাইরাসের সংক্রমণ গত শনিবার দেশটিতে নতুন করে ৫৯৬ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস।আক্রান্তদের বেশির ভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক।
রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মাত্র ২৫ জন সিঙ্গাপুরিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা। বাকিরা সবাই অভিবাসী জানিয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৮ জন। তবে এদিন আর কারও প্রাণহানি ঘটেনি। ফলে মৃতের সংখ্যা ১১ জন ।
গত শনিবার ৯৪২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয় সিঙ্গাপুরে। তাদের মধ্যে মাত্র ১৪ জন সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক। বাকি সবাই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।
করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে পংগল এস -১১ ডরমিটরিকে চিহ্নিত করেছে মিনিস্ট্রি অফ হ্যালথ। এই ডরমিটরি থেকে এক হাজারের বেশি অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারা সকলে চিকিৎসাধীন রয়েছে যার চিকিৎসা খরচ সিঙ্গাপুর সরকার বহন করছে ।