admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
ফিরোজসুলতান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের প্রবেশদার থেকে এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রীকে ফেরত পাঠিয়েছেন। অতঃপর তাঁরা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানার ওসির কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তার পর ঘটনা স্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলার প্রবেশদার ২৯ মাইল এলাকায় এ্যাম্বুলেন্সে আসা ৬ যাত্রী জেলায় প্রবেশের সময় আটক হয়েছে এমন খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জকে সাথে নিয়ে ঘটনা স্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে গিয়ে এ্যাম্বুলেন্সে আসা ছয় যাত্রীকে ফেরত যেতে বলা হলে এ্যাম্বুলেন্সটি যাত্রীদের নিয়ে ফিরতি পথে রওয়ানা হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী অফিসারও সদর থানার ওসি ছাড়াও সাথে সদর থানার পুলিশ পরিদর্শক গোলামমর্তুজা (তদন্ত) উপস্থিত ছিলেন।
বিষয়টি পুরো পুরিনিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জের ইউএনওকে মোবাইলে বিষয়টি অবগত করেন, এবংসদর থানার অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা অতিক্রম করা পর্যন্ত সেখানেই অবস্থান নেন। এ্যাম্বুলেন্সটি দিনাজপুর সীমানা পার হওয়া পর্যন্ত নিশ্চিত করে তার পর তারা ঘটনাস্থল ত্যাগকরেন।