admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ এম এ সামাদঃ পৃথিবীজুড়ে সব বয়সী মানুষের কাছে আতঙ্কের নাম হল নোবেল করোনা ভাইরাস। চীন থেকে শুরু হওয়া এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পরেছে। তাই পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে হাসিমুখ যেন নির্বাক চাহুনি দিয়ে তাকিয়ে আছে কবে এমন একটা সকাল পাবে যেখানে কোন আতঙ্ক ভয় থাকবে না। কোন ভয় আর আতঙ্ক ছারাই মানুষ ফিরে পাবে সে আগের দিনগুলো।
কিন্তু কথা হল কেন ও পৃথিবীর মানুষগুলো আজ বিপদে এই কর্মফল কি নিজের আয়? নিজের কর্মের ফল হিসেবে কি আমাদের আজ এই প্রাণঘাতি মহামারি করোনাভাইরাস। এর উত্তর খুজতে গেলে একবাক্যে নির্ধিধায় বলতে হয় হ্যা এটি আমাদের কর্মের ফসল। আমরা যা কর্ম করেছি তার কর্মফল হিসেবে আমাদের কাছে এই করোনাভাইরাস। যে কথাটি আল্লাহ পবিত্র কোরআনে সূরা আশ শূরা ৩০ নং আয়াতে বলেছেন..
وَ مَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِیْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَیْدِیْكُمْ وَ یَعْفُوْا عَنْ كَثِیْرٍؕ
তোমাদের ওপর যে মসিবতই এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে। বহু সংখ্যক অপরাধকে তো আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। কিছুদিন আগের কথা আমাদের পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন বন ধ্বংস হয়ে গেছে। এটি আমাদের ভূলের কারনে প্রায় পুরো ফুসফুস ক্ষ্যাত ধ্বংস। ক্রমান্বয়ে গাছপালা, বনভূমি উজার করা হচ্ছে, ইটভাটা গুলোতে করা হচ্ছে কয়লার পরির্বতে গাছের কাঠ ও খড়ি। তাহলে বর্তমান এই অবস্থার জন্য দায়ী নি:সন্দেহে আমরা আর আমাদের কর্মকান্ড।
আমরা কি সুস্থ পৃথিবী পেলে আবার অসুস্থ মস্তিস্কের ন্যায় কাজ করব? সিদ্ধান্ত আপনার কাছে আপনার বিবেকের কাছে।
কবে পাব সুস্থ পৃথিবী তা সবার অজানা। পাব কি একটা এমন সকাল যেটার কোন আতঙ্ক থাকবেনা, থাকবেনা মৃত্যুর মিছিলে শামিল হওয়ার কোন আশংকা। তা আমাদের আজ অজানা। তাই আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের কর্মগুলো এমন হওয়া দরকার যাতে করে একটা সুস্থ পৃথিবীতে সুস্থ হয়ে চলতে পারি আর নিজের কাজগুলো সাবলীল ও সুন্দর করতে পারি।
আমাদের শপথ হোক এই পৃথিবীটা যেমন পেয়েছি তার চেয়ে উন্নত করে রেখে যাওয়া।