admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার মিলননগর এলাকায় সেখানকার নিবাসী মোঃ আব্দুর রশিদ পিতা ইসছাক আলীকে হোম কোয়ারেন্টাইন না মানায় ১০০০ টাকা জরিমানা করেন।উল্লেখ্য তিনি গতকাল খুলনা থেকে ঠাকুরগাঁও আসেন।
সার্বিক মনিটরিংঃ

আজ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি, সরকারপাড়া, রোড এলাকায়,সত্যপীর বাজার,সুগারমিল এলাকায়, জামালপুর ইউনিয়নে বিকাল ৫টার পর পূর্বঘোষিত ঔষধের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ রাখার নির্দেশ ও ৬ টার পর বাইরে কারণ ব্যাতিত বের হওয়ার নির্দেশ সঠিকভাবে পরিপালনের বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় তিনি সরকারি নির্দেশনা অমান্য করে কারণ ব্যাতিত দোকান খোলা রাখায় ২ জন দোকানদারকে ১০০০ টাকা এবং বাইরে বের হওয়ায় ৫ জন ব্যাক্তিকে ৩১০০ টাকা জরিমানা করেন।
স্টেডিয়াম এলাকায় ৬টার পর ক্যারাম বোর্ড খেলার বিষয় উপজেলা নির্বাহী অফিসারকে সদর থানার অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম জানালে তিনি ৩ ব্যাক্তিকে ১০০০ টাকা করে ৩০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন জায়গায় দেয়া অযাচিত বাশ দেয়া ব্যারিকেড অপসারণ করেন।তাই সবাই অযাচিত ভাবে ব্যারিকেড দিবেন না।
ত্রান বিতরণঃ

আজ রাতে উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন আবাসনের ৬০টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।