admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ১:২৪ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজঃ কষ্টে আছি তবুও কাউকে বলতে পারছিনা সহ্যও করতে পারছিনা, আমাদের কষ্টের কথা গুলো মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর পৌছে দেওয়ার মতো কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী যদি জানতে পারতেন যে সুগার মিলের কর্মকর্তা ও কর্মচারিরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না অবশ্যই অবশ্যই তিনি তার সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও সুগারমিলের কয়েকজন কর্মকর্তা/কর্মচারি মুক্ত কলমকে জানান যে, সুগার মিলের কর্মকর্তা ও কর্মচারিরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না তারা অভিবাবক বিহীন ভাবে চলছেন। বাংলাদেশের ১৫টি সুগারমিল আছে যার আনুমানিক কর্মকর্তারা ও কর্মচারির সংখ্যা আনুমানিক ১০/ ১২ হাজার এর মতো, দীর্ঘ চারমাস ধরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিল্পমন্ত্রী বা ব্যবস্থাপনা পরিচালক নিশ্চুপ অবস্থান করছেন ।
দেশের এই ক্রান্তিকালে তাদের অবস্থা আরও শোচনীয় না পারছে কারও কাছে হাত পেতে চাইতে না সহ্য করতে তাদের কেউ সহযোগিতা করতে এগিয়ে আসছে না। উচ্চবৃত্ত ও নিম্নবৃত্ত মানুষেরা ভালো ভাবেই জীবন যাপন করছেন আর গরীব মানুষেরা প্রচুর সাহায্য পাচ্ছেন শুধু মধ্যবৃত্তরা কষ্টে আছেন।
মাননীয় সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের করনীয় এই সব কর্মকর্তা/কর্মচারিদের এই দুর-সময় তাদের পাশে দাঁড়ান, তারা সাহায্য চায়না চান তাদের গত চার মাসের ন্যয্য বেতনের টাকা তাদের হাতে পৌছে দিতে । সুগারমিলের কয়েকজন কর্মকর্তা/কর্মচারিরা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বিষয়টি জানানো গেলে আশা করা য়ায় তিনি অনতিবিলম্বে তার সুদক্ষ দৃষ্টিতে বিষয়টি দেখবেন ও সমাধান করে দিবেন।
মুক্ত কলম পরিবার পক্ষ থেকে জেলা পর্যায়ে এম,পি মহদ্বয়, জেলা প্রশাসন, স্থানীয় চেয়ারম্যানদের দৃষ্টি আকর্শন করছি যে সকল জেলায় সুগারমিল গুলো অবস্থিত সেখানে খোঁজ খবর নিয়ে একটা সুষ্ঠ ব্যবস্থা গ্রহণের অনুরোধ রইল । কারণ তাদের সাক্ষাৎকারের সময় করুন আত্মনাদ সহ্য করার মতো ছিল না, পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুগারমিলের কর্মকর্তা / কর্মচারিদের বিশেষ অনুরোধ করে বলেছেন যে গত চার মাসের বেতন প্রদান করার জন্য বিষয়টি আমলে নিয়ে তাদের পরিবারের সদস্যদের বাঁচার অধিকার রক্ষা করবেন বলে তারা মনে করেন।