admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ১:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বাংলাদেশে ক্রমান্বয়ে বেড়েই চলছে। এর ধারাবাহিকতায় দেশের প্রায় অনেক জেলা ও উপজেলা শহরগুলো প্রায় লকডাউনের মত হয়ে পড়ছে। আর অসহায় ও হতদরিদ্ররা দিন দিন তাদের জীবন দূর্বিষহ হয়ে পড়ছে। সেই সকল ক্লিনিক কর্মচারীদের মাঝে নিজস্ব উদ্দেগ্যে প্রায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আব্দুল মালেক।
আব্দুল মালেক ঠাকুরগাঁও শহরস্থ ফ্রেন্ডস অ্যাপলো হাসপাতালে কর্মরত আছেন। আব্দুল মালেকের সাথে কথা বললে তিনি জানান মানুষের এই দূর্দিনে সবাইকে সবার জায়গা থেকে এগিয়ে আসা দরকার। আমি আমার জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করেছি আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। তবেই অসহায় মানুষেরা ভালমত তাদের জীবনধারন করতে পারবে।