হোম
নির্বাচিত কলাম

করোনাভাইরাস ইস্যুতে নেতিবাচক রাজনীতি করতে চায় না বিএনপি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ

BNP-Alamgir-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাস ইস্যুতে নেতিবাচক রাজনীতি করতে চায় না বিএনপি। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় রাজনৈতিক ঐক্য চায় এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায় তারা। সরকার যদি ঐক্যবদ্ধ প্রয়াসে আন্তরিকতা না দেখায় তাহলে নিজ উদ্যোগেই জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বর্তমান পরিস্থিতিতে বিএনপির করণীয় প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা এখন মহামারি রূপ নিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এনিয়ে কোনো রাজনীতি করতে চায় না তার দল। দলের পক্ষ থেকে এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারকে জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে সরকারের সঙ্গে সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।

জনস্বার্থে বিএনপির প্রস্তাবে সরকার সাড়া দিলে ভালো। আর না দিলেও বিএনপি বসে নেই। বসে থাকবেও না। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এরই মধ্যে ঢাকাসহ সারাদেশে এ নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছে। দেশব্যাপী দলের সব শাখা সচেতনতা সৃষ্টি করবে। নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে দেশের গরিব ও দুস্থ মানুষের পাশে থাকবে। সাধ্যমতো তাদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে বলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘমেয়াদে কীভাবে অসহায় মানুষকে সহায়তা দেওয়া যায় সেই পরিকল্পনা করছে বিএনপি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা নেতাদের ইতিমধ্যে দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের নিরাপত্তা নিশ্চিত করে সাধ্যমতো অসহায় মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে বলা হয়েছে। এরই মধ্যে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনগুলো রাজধানীসহ সারাদেশে এ কার্যক্রম শুরু করেছে। দুস্থদের পাশে দাঁড়ানোর কর্মসূচিতে মহানগর জেলা ও উপজেলা নেতাদের পাশাপাশি গত একাদশ সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়া নেতাদের সরাসরি যুক্ত করা হচ্ছে। এসব নেতাকে দ্রম্নত এলাকায় গিয়ে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক নেতা জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে কর্মহীন গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। স্বল্প ও দীর্ঘমেয়াদে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। বিশেষ এ পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার রাতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। স্কাইপে সবাই একসঙ্গে যুক্ত হন। ভিডিও কনফারেন্সে নেতারা করোনায় করণীয় নিয়ে তাদের মতামত দেন। দুর্যোগের এ সময়ে শুধু মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নেতারা। এনিয়ে সরকারকে বেকায়দায় ফেলা বা চাপে রাখার পথ অনুসরণ না করার ব্যাপারে নেতারা একমত হন। এ বিষয়ে শুধু ইতিবাচক রাজনীতির মাধ্যমে দেশের মানুষকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 23 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক