হোম
আন্তর্জাতিক

আমেরিকায় নিজের চিকিৎসা করতে গিয়ে  মারা গেলেন যে রোগী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ১:৩৮ অপরাহ্ণ

USA-korona-death-mknewsbd

ফাইল ছবি

আমেরিকায় নিজের চিকিৎসা করতে গিয়ে  মারা গেলেন যে রোগী কোভিড ১৯ এর চিকিৎসায় ক্লোরোকুইনের কার্যকারিতা এখনও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়নি। কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টায় ক্লোরোকুইন ফসফেট খেয়ে আমেরিকার অ্যারিজোনায় এক ব্যক্তি মারা গেছেন। তার স্ত্রীর অবস্থাও সঙ্কটজনক। প্রেসিডেন্ট ট্রাম্প গবেষকদের জোর গলায় বলেছেন যে এই ভাইরাসের চিকিৎসায় ক্লোরোকুইন সম্ভাব্য ওষুধ হিসাবে কাজ করতে পারে। এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ওষুধ হিসাবে এই রাসায়নিক উপাদানটির ট্রায়ালের জন্য ইতোমধ্যেই বড় ধরনের গবেষণা কর্মসূচির নির্দেশ দিয়েছেন। কিন্তু অ্যারিজোনার ফিনিক্স শহরের ওই দম্পতি যেটি খেয়েছিলেন সেটি পোষা মাছের পানির ট্যাংক পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিক। সেটি খাবার অল্পক্ষণ পরেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে ওই রাজ্যের হাসপাতাল সূত্রে জানানো হয়। দুজনেরই বয়স ৬০এর ওপর। ওই মহিলা এনবিসি সংবাদ চ্যানেলে বলেন সম্প্রতি তিনি টেলিভিশনে মি. ট্রাম্পকে একটি সংবাদ ব্রিফিং-এ কোভিড-১৯এর চিকিৎসায় ক্লোরোকুইনের সম্ভাব্য কার্যকারিতা নিয়ে আলোচনা করতে শুনেছিলেন।

আমেরিকায় কোন ওষুধ বাজারে ছাড়ার লাইসেন্স দেয় যে সংস্থা, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), তারা ম্যালেরিয়া, লুপাস এবং রিউমাটয়েড বাতের জন্য এই ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু নভেল করোনাভাইরাসের চিকিৎসায় এর কার্যকারিতা এখনও পরীক্ষায় প্রমাণিত না হওয়ায় কোভিড-১৯এর চিকিৎসার জন্য এ ওষুধ ব্যবহারের অনুমোদন তারা দেয়নি। আমরা মি. ট্রাম্পের সংবাদ সম্মেলন টিভিতে দেখেছি। অনেকবার সেটা টিভিতে দেখিয়েছে,” ওই মহিলা জানান। ট্রাম্প বারবার বলেছেন এই ভাইরাসের বলতে গেলে একমাত্র নিরাময় এই ওষুধেই সম্ভব। এই ভাইরাসে আক্রান্ত হতে পারি বলে আমরা উদ্বিগ্ন ছিলাম, তিনি এনবিসি চ্যানেলে বলেন। আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৭ হাজার। মৃত্যুর সংখ্যা ৫৯২। ফিনিক্সের ওই দম্পতি বলেছেন তাদের পোষা কই মাছের চিকিৎসায় তারা আগে ক্লোরোকুইন ব্যবহার করেছিলেন। প্যাকেটে কিছুটা ওষুধ বাকি থেকে গিয়েছিল।

পানির ট্যাংকে মাছেদের জন্য যে ক্লোরোকুইন ব্যবহার করা হয় তা রাসায়নিক উপাদানের দিক দিয়ে ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত ক্লোরোকুইনের থেকে কিছুটা আলাদা। ওই দম্পতি তাদের পানীয়র সঙ্গে অল্প পরিমাণ ওই ক্লোরোকুইন মিশিয়ে তা সেবন করেন এবং ২০ মিনিটের মধ্যে দুজনেই অসুস্থ হয়ে পড়েন।

মি. ট্রাম্প গত সপ্তাহেই বড় গলায় বলেছিলেন কোভিড ১৯ এর চিকিৎসায় ক্লোরোকুইনের বিরাট সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন। মহিলা বলেন, আমি বমি করতে শুরু করি আর আমার স্বামীর শ্বাসতন্ত্রের সমস্যা শুরু হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাবার পর তার স্বামীকে বাঁচানো যায়নি আর ওই মহিলা এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। অ্যারিজোনার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছে যে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন যেন কোভিড-১৯ ঠেকানোর বা চিকিৎসার জন্য কেউ ব্যবহার না করে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা জানি এই মারত্মক রোগ সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন মানুষ এটা ঠেকাতে যে কোন পদ্ধতি ব্যবহারের ঝুঁকি নিতে তৈরি। কিন্তু নিজে নিজের চিকিৎসার দায়িত্ব নেবেন না। গত সপ্তাহেই মি. ট্রাম্প এই ক্লোরোকুইন নিয়ে বিরাট আশার কথা শুনিয়েছিলেন। তিনি তার এক টুইটে লিখেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে এই ওষুধ। এর সম্ভাবনা বিশাল। অ্যান্টিবায়েটিক অ্যাজিথ্রোমাইসিনের পাশপাশি এই ক্লোরোকুইন সেবন করলে এই রোগ সারার বিরাট সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি গত সপ্তাহেই বলেন, আমরা অবিলম্বে এই ওষুধ বাজারে ছাড়ব। এফডিএ দারুণ কাজ করেছে। তারা অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। তারা এর ব্যবহার অনুমোদন করেছে। এর পরপরই এফডিএ জানায় ক্লোরোকুইন কোভিড-১৯এর চিকিৎসা, প্রতিহত করা বা নিরাময় কোনটার জন্যই অনুমোদন করা হয়নি। কারণ এই ভাইরাসের ওপর এই ওষুধের কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বক্তব্যের পর নাইজেরিয়াতে ক্লোরোকুইন কেনার হিড়িক পড়ে গেছে এবং ক্লোরোকুইনের বিষক্রিয়ায় অন্তত তিন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নাইজেরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 6 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 7 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 12 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 22 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক