হোম
আন্তর্জাতিক

ভারতে লকডাউনের কারণে দরিদ্র মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে, অনাহারে মারা যাবেন অনেকে দরিদ্র মানুষ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২০ ৭:৫৫ পূর্বাহ্ণ

India-korona-virus-mknewsbd

ফাইল ছবি

লকডাউনের কারণে ভারতে দরিদ্র মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে, অনাহারে মারা যাবেন অনেকে দরিদ্র মানুষ, লকডাউনের কারণে ভারতে দরিদ্র মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারতে মঙ্গলবার মাঝরাত থেকে যে দেশব্যাপী লকডাউন শুরু হয়েছে সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই শহরাঞ্চলের বহু মানুষ শপিং মল বা পাড়ার দোকানগুলিতে ভিড় করে প্রয়োজনের অতিরিক্ত জিনিসও কিনে নিচ্ছেন। তাদের ভয় দেরি হলে যদি ফুরিয়ে যায়! এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও কাঁচাবাজার পৌঁছানোই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাইকারি বাজারগুলোতে কোনোভাবে খাদ্যদ্রব্য পৌঁছাচ্ছে ঠিকই, তবে তা মানুষের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই – কারণ শহরে যান চলাচল বন্ধ।

প্রধানমন্ত্রী মোদী সারা ভারতে এবং তারও আগে রবিবার বিকেলে যখন পশ্চিমবঙ্গের অনেকগুলি শহরে লকডাউন ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী – দুজনেই আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন যে মুদি দোকান বা সবজি বাজার খোলা থাকবে – তাই খাদ্য দ্রব্যের অভাব হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক দোকানেই পণ্য শেষ হতে শুরু করেছে – বাজারগুলিতে সবজি কম – যেটুকু থাকছে, তার দামও অনেক বেশি। কলকাতার বৃহত্তম পাইকারি বাজার – কোলে মার্কেটের ব্যবসায়ী সমিতির প্রধান কমল দে বলছিলেন সমস্যাটা কোথায়। এক তো ট্রেন বন্ধ, তাই ট্রাকে করে গ্রামাঞ্চলের কৃষকদের অনেক বাড়তি খরচ করে শহরের পাইকারি বাজারে কৃষিপণ্য নিয়ে আসতে হচ্ছে। সেজন্য দাম তো বাড়ছেই। তাও কিন্তু তারা নিয়ে আসছেন বাজারে। সমস্যাটা হয়ে যাচ্ছে শহরের বাজারগুলোতে সেই সবজি পৌঁছানো

মুম্বাই শহরে বহু মানুষ জিনিসপত্র কিনতে দোকানের সামনে ভিড় করেছে।

লকডাউনের ফলে ছোট ট্রাকে করে খুচরো বাজারের যেসব দোকানি আসতেন, তারা আসতে পারছেন না। কিছু মানুষ আসছেন ভোর রাতের দিকে, সামান্য কিছু কিনে তারা ফিরে যাচ্ছেন। অথচ পাইকারি বাজারে সবজি পরে থাকছে,” ব্যাখ্যা করছিলেন মি. দে। সবজির পাইকারি বাজার থেকে যেমন স্থানীয় বাজার বা খুচরো ব্যবসায়ীদের কাছে আনাজপত্র পৌঁছানো একটা সমস্যা, তেমনই অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও পৌঁছানো যাচ্ছে না ঠিক মতো। কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে আন্তঃরাজ্য পরিবহন বন্ধ থাকার ফলে অন্যান্য রাজ্য থেকে জিনিস আসতে পারছে না ট্রাকে করে। এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার – কলকাতার পোস্তা বাজারের মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি সীতানাথ ঘোষ বলছিলেন, “এখন ট্রাক আসতে শুরু করেছে। কিন্তু রাজ্যের মধ্যেই পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় পোস্তা বাজারে যথেষ্ট জিনিস মজুত থাকা সত্ত্বেও খুচরো দোকানদারদের কাছে সেগুলো পৌঁছানো যাচ্ছে না। লকডাউনটাও জরুরী। কীভাবে যে সরবরাহ ব্যবস্থা মসৃণ করা যায়, সে ব্যাপারে আমার কাছে এখনও কোনও দিশা নেই। এরকম চলতে থাকলে একটা সঙ্কট তো হবেই, বলছিলেন সীতানাথ ঘোষ। এতো গেল যাদের হাতে কিছুটা অর্থ আছে, সেইসব শহুরে মানুষের কাছে খাদ্যদ্রব্য সরবরাহে সমস্যার কথা। কিন্তু এর বাইরে ভারতের জনসংখ্যার বৃহত্তম অংশ – যারা দিন আনেন দিনে খান, অর্থাৎ রিকশা বা ভ্যান চালক, গৃহকর্মী, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিক – তাদের অবস্থা আরও শোচনীয়। লকডাউনের জেরে তারা কাজ করতে পারছেন না, এমন কি ট্রেন বন্ধ থাকায় গ্রাম থেকে শহর বা শহরতলিতে আসতেই পারছেন না। এদের হাতে সঞ্চয়ও তেমন থাকে না, যা দিয়ে একসঙ্গে অনেক দিনের খাবার মজুত করতে পারবেন।

মুম্বাই শহরে বহু মানুষ জিনিসপত্র কিনতে দোকানের সামনে ভিড় করেছে। দক্ষিণ কলকাতার একটি রিকশা ইউনিয়নের নেতা সুশান্ত দেবনাথ বলছিলেন, “শহরে যারা রিকশা বা ভ্যান চালাতে আসেন, তাদের একটা বড় অংশই গ্রামে কাজ না পেয়ে চলে আসেন। এখন ট্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা আসতেও পারছেন না, আবার ওদিকে লকডাউন। আমরা জানি না এরা কীভাবে বেঁচে থাকবেন যদি না সরকার অনুদান দেওয়ার ব্যবস্থা করে। হয়তো করোনাভাইরাসের আক্রমণ থেকে বেঁচে যাবেন এরা, কিন্তু অনাহারেই তো মারা যাবেন অনেকে। খাবার ছাড়াও বহু মানুষের প্রয়োজন চিকিৎসার। ওষুধের দোকান খোলা রাখা হচ্ছে ঠিকই শহরে, কিন্তু গ্রামের দিকে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যধিতে যারা আক্রান্ত, তারা নিয়মিত ডাক্তার দেখাতে শহরে আসবেন কীভাবে, সেটা নিয়ে চিন্তায় আছে অনেকে। আবার জীবনদায়ী ওষুধ তারা যোগাড়ই বা করবেন কীভাবে গ্রামে বসে। সেটা তাদের একটা দুশ্চিন্তা। সরকার এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে পরিকল্পনা ঘোষণা করে নি। তবে আজ মন্ত্রীপরিষদের বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দারিদ্র সীমার নীচে থাকা ৮০ কোটি মানুষকে প্রতিমাসে সাত কেজি গম দু’টাকা দরে আর তিনটাকা কিলো দরে চাল দেওয়া হবে। আগামী তিন মাসের জন্য এই ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের জন্য মাসিক এক হাজার টাকা করে আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক