মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কাটা পড়ে মজিবর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, আজ ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশনের নিকটস্থ হলদিবাড়ি রেলগেটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। নিহত মজিবর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার পশ্চিম দেবীপুর গ্রামে। এ ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।যার মামলা নাম্বার ১৩ ,তারিখ ১৪/০৯/২৬ ইং। লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠান। এবিষয়ে ঘটনাস্থলে তদন্ত করছে রেলওয়ে পুলিশ।