হোম
অর্থনীতি

নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন।

এনামুল হক,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মৎস্য পক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, আধুনিক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম নাজমুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোকছেদুল হক, মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলাশয় ও দেশীয় প্রজাতির মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রাকৃতিক জলাশয় রক্ষা এবং মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে। মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি,আধুনিক মৎস্যচাষে জনগণকে উৎসাহিত করা এবং মৎস্য খাতের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে পক্ষব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় প্রভাবশালী মহলের চাপে সিলগালা সার গুদাম খুলে দেওয়ার অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার
রংপুর 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন।
অর্থনীতি 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।
জাতীয় 9 hours আগে

নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর শুভ উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

যশোর সিঙ্গিয়া জংশন রেলওয়ে স্টেশন জীবনের ঝুঁকিতে যাত্রী,ছাত্র-ছাত্রী ও সাধারন
খুলনা 20 hours আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক পলাতক আসামি।
অপরাধ 2 days আগে

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ।
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড সেবা,জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক