মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে মা মেয়ের লাশ আজ ১৩ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রাম থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতরা হলেন, ঐ গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী ছবি রানী (৪০) এবং তার মেয়ে পল্লবী রানী (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে দিকে দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ ছিল। এ অবস্হা পরিবারের লোকদের সন্দেহ হয়। পরে রিপেন চন্দ্র স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মা ও মেয়েকে ঝুলতে দেখা যায়। তাঁদের দ্রুত নিচে নামানো হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত হন। পরে পার্বতীপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে থানায় নিয়ে আসে।
এরপর লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান।