ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুর রেল স্টেশনটি প্রায় ৩ বছর আগে দৃষ্টিনন্দন ও অত্যন্ত সুন্দর ভাবে নির্মাণ করা হয়েছে । এরকম রেলস্টেশন বাংলাদেশে খুব কমই আছে । স্টেশনে প্রবেশের রাস্তাটি এবড়ো- থেবড়ো খানাখন্দকে ভরা । সামান্য বৃষ্টি হলেই খানাখন্দকে পানি জমে রাস্তার বেহাল দশা হয়ে যায়। চলাচল করা খুবই কষ্টদায়ক।
বাহির থেকে আসা কোন যাত্রী যদি স্টেশনে আসেন তারা যতটা খুশি হবেন, পাশের রাস্তা দেখে ততোটাই বিষন্ন হবেন । একটা আধুনিক দৃষ্টিনন্দন স্টেশনের চতুর্পাশে রাস্তা হতশ্রী অবস্থা। দৃষ্টিনন্দন বিরামপুর স্টেশনে যাত্রী সাধারণের রিকশা অটোরিকশা, চার্জার ভ্যান, সিএনজি, গাড়ি নিয়ে আসা তাদের জন্য খুবই পীড়াদায়ক। ভৌগলিক দৃষ্টিকোণ থেকে বিরামপুর স্টেশনটি অতি গুরুত্বপূর্ণ। দিনাজপুর জেলার বিরামপুর ,নবাবগঞ্জ সহ ৪ টি এবং রংপুর ও বীরগঞ্জ উপজেলার হাজার হাজার রেল ভ্রমণকারী যাত্রীদের একমাত্র মাধ্যম বিরামপুর রেলস্টেশন।
গত ২৫ এপ্রিল/২৬ বিরামপুর রেল স্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। তিনি বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছেন । জনগণের দাবি, স্টেশন সংলগ্ন অবৈধ দখলকৃত জায়গা উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্টেশনে প্রবেশের রাস্তাটি সংস্করণ করে স্টেশনের সৌন্দর্য্য বৃদ্ধি করা প্রয়োজন।