হোম
জনদুর্ভোগ

কুড়িগ্রামের আনন্দবাজার সড়ক সংস্কার ও অনতিবিলম্ব কাজ শুরুর দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার অতি গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। এ নিয়ে রবিবার সকাল ১১ ঘটিকায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে এক বিশাল মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​’রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা’-র আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

​স্মারকলিপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত বিস্তৃত এই ১২ কিলোমিটার সড়কটি ঐ অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এই বৃহৎ সংস্কার প্রকল্পটি গত ৩০ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে শেষ করার চুক্তি ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা’-র চরম অবহেলায় কাজটির কোনো অগ্রগতি তো হয়ইনি, উল্টো দীর্ঘ দেড় বছর ধরে রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় এটি বর্তমানে একটি চরম মরণফাঁদে পরিণত হয়েছে।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাস্তা খুঁড়ে রাখার ফলে উড়ন্ত ধুলোবালির কারণে এই পথে যাতায়াতকারী স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ নানা বিধ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এই সুযোগে রিকশা ও অটোরিকশা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছে, যা নিম্নবিত্ত মানুষের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে এবং বৃহত্তর রাজারহাটের মানুষের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় সাধারণ মানুষ নিজেদের অধিকার আদায়ে আরও কঠোরতর আন্দোলনে নামতে বাধ্য হবে। মানববন্ধন ও গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ,তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় একজন আটক।
অপরাধ 5 hours আগে

গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর অনিয়ম-দুর্নীতিতে ফেরত যাচ্ছে প্রায় ৫০ কোটি
আইন-বিচার 9 hours আগে

কুড়িগ্রামের আনন্দবাজার সড়ক সংস্কার ও অনতিবিলম্ব কাজ শুরুর দাবিতে মানববন্ধন
জনদুর্ভোগ 10 hours আগে

কুড়িগ্রামে বিএল স্কুলে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে অভিভাবকদের প্রতিবাদ সভা
আইন-বিচার 10 hours আগে

সুনামগঞ্জের যাদুকাটা নদী ড্রেজার ও সীমান্তের সম্রাট সাংবাদিক আজাদ ও
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন উদ্যোক্তা শাহীনুর বিরুদ্ধে ৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রংপুর 13 hours আগে

বগুড়ায় বাসে নারী ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার,গ্রেফতার ১জন।
অপরাধ 15 hours আগে

ইউএনও কাছে টাকা ফেরত চাওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নারীর বিরুদ্ধে সাইবার
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সার্ভেয়ারের নিচ্ছে গোপনে টাকা,দালাল ছাড়া মিলছে না জমির মাট
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক