হোম
আন্তর্জাতিক

নিজেকে অবরুদ্ধ করে ফেলছে ভারত কোভিড-নাইন্টিন ভাইরাসের কারণে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২০ ৭:৪২ পূর্বাহ্ণ

India-korona-virus-mknewsbd

ফাইল ছবি

মুম্বাই বিমানবন্দরে সোমবার নামা ভারতীয় যাত্রীরা করোনাভাইরাস মহামারি ঠেকানোর চেষ্টায় ভারত কার্যত গোটা দেশকে অবরুদ্ধ করে ফেলার চেষ্টা চালাচ্ছে। ইউরোপ বা যুক্তরাজ্য থেকে ভারতীয় নাগরিকদেরও এখন দেশে ফেরা বন্ধ করে দেওয়া হয়েছে, এমন কী দেশের ভেতরেও অনেকগুলো রাজ্য ভারতের অন্য প্রান্ত থেকে আসা পর্যটকদের সেখানে ঢুকতে দিচ্ছে না। ভারতে আজ করোনাভাইরাস সংক্রমণে তৃতীয় মৃত্যুর ঘটনা ঘটেছে, মোট আক্রান্তের সংখ্যাও সোয়াশো ছাড়িয়ে গেছে। তাজমহল-সহ বিভিন্ন পর্যটক আকর্ষণ, বহু টাইগার সাফারিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিড় হতে পারে এমন সব জায়গাই বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি

ভিড় হতে পারে এমন সব জায়গাই বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত এখন মহারাষ্ট্রে, সেখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে সন্দেহভাজন যাদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে তাদের বাঁ হাতে স্ট্যাম্প মেরে আলাদাভাবে চিহ্নিত করা হবে। করোনাভাইরাস ঠেকানোর মরিয়া চেষ্টায় ভারত বিদেশি নাগরিকদের জন্য দেশের সীমান্ত কার্যত সিল করে দিয়েছিল গত সপ্তাহেই। কিন্তু নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন বা তুরস্ক থেকে কোনও ভারতীয় নাগরিককে নিয়েও কোনও বিমান ভারতে আসতে পারবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্য থেকে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে দুসপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।

বুধবার থেকে আর দেশে ফিরতে পারছেন না ইউরোপে থাকা ভারতীয়রাও

বুধবার থেকে আর দেশে ফিরতে পারছেন না ইউরোপে থাকা ভারতীয়রাও

আর মালয়েশিয়া, ফিলিপিন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, তুরস্ক ও ব্রিটেন থেকে কোনও যাত্রীই এদেশে ঢুকতে পারবেন না – যা বলবৎ হবে ১৮ মার্চ থেকে। ভ্রমণ বিধিনিষেধে এই কড়াকড়ি যেহেতু ভারতীয়দের জন্যও প্রযোজ্য হবে – তাই এই মুহুর্তে ইউরোপে ও ব্রিটেনে বেড়াতে বা কাজে যাওয়া হাজার হাজার মানুষ এর ফলে মহা বিপদে পড়েছেন। দেশের ভেতরেও বাতিল করা হয়েছে বহু ট্রেন পরিষেবা, অসংখ্য ফ্লাইট। সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ বহিরাগতদের ঢুকতেই দিচ্ছে না। দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সবচেয়ে বড় পর্যটক আকর্ষণ তাজমহল।

মঙ্গলবার বন্ধ তাজমহলের বাইরে একদল পর্যটক

মঙ্গলবার বন্ধ তাজমহলের বাইরে একদল পর্যটক

ট্যুরিস্ট গাইড তামসিল পারভেজ বলছিলেন, “করোনাভাইরাস আতঙ্কে গত কদিন ধরেই তাজমহল খাঁ খাঁ করছে, কেউ আসছেই না। অথচ এটা পিক ট্যুরিস্ট সিজন – কিন্তু এবার কোনও পর্যটকেরই দেখা নেই! একই ভাবে দেশ জুড়ে অসংখ্য ঐতিহাসিক স্মারক কিংবা তাডোবা বা কানহার মতো সাফারি পার্কও বন্ধ হয়ে গেছে। সব জায়গাতেই বাতিল হচ্ছে সেমিনার, সভা-সমিতির আয়োজন। ভুবনেশ্বরে এক মহিলা আইনজীবী বলছিলেন, করোনাভাইরাস আতঙ্কে আমরা সারা দেশের আইনজীবীদের নিয়ে একটি আলোচনাসভা স্থগিত করতে বাধ্য হয়েছি। তবু যে ভাইরাস সারা পৃথিবীতে এতগুলো প্রাণ কেড়ে নিয়ে এখন ভারতেও আঘাত হেনেছে, তার মোকাবিলায় এই সব অসুবিধা মানুষকে মেনে নিতেই হবে”, বলছিলেন দিল্লিতে একজন তরুণী।

করোনাভাইরাস আতঙ্কে ঘেরা দিল্লির রাস্তায় দুজন মহিলা এদিকে আজ মহারাষ্ট্রে আজ ৬৪ বছর বয়সী একজন পুরুষ করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন, ভারতে এটি তৃতীয় মৃত্যুর ঘটনা। ওই ব্যক্তি দুবাই থেকে গত ৫ মার্চ দেশে ফিরলেও নিজের ভ্রমণ ইতিহাস বিমানবন্দরে জানাননি। এই ধরনের ঘটনা ঠেকানোর চেষ্টাতেই মহারাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামা সকলের হাতে স্ট্যাম্প মেরে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। এর ফলে তারা গৃহবন্দিত্বের শর্ত ভেঙে বাইরে বেরোলেও সহজেই ধরা সম্ভব হবে।

করোনাভাইরাস হানা দিয়েছে কাশ্মীরেও

করোনাভাইরাস হানা দিয়েছে কাশ্মীরেও

এদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আজ দেশের গোটা পরিস্থিতিকে তুলনা করেছেন আসন্ন এক সুনামির সঙ্গে।
কোভিড-নাইন্টিন ও অর্থনীতির দুর্দশা আগামী ছমাসের মধ্যে ভারতের জন্য অবর্ণনীয় কষ্ট বয়ে আনছে বলেও তিনি পূর্বাভাস করেছেন।এদিকে ভারতে আরও ব্যাপকভাবে কেন করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না, এই দাবির মুখে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ আজ জানিয়েছে, তারা বেসরকারি ল্যাবগুলোকেও টেস্টিং প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা নিচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 2 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 17 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক