হোম
দুর্ঘটনা

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার পরিবার।

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

গত ৩ এপ্রিল২০২৬ইং তারিখ রোজ শুক্রবার  সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাছির ও মাতা: সাবিনা আক্তারের মেয়ে তাহমিদা আক্তার (১৩) বছরের একটি মেয়ে নিজ বাড়ি থেকে ইউনিয়নের বেড়াজালি বাজারে আসলে পরে আর বাড়ি ফিরেনি? সেখান থেকে নিখোঁজ হয় তাহমিদা আক্তার নামের ১৩ বছরের শিশু  মেয়েটি।

পরে অনেক খোজাখোজির পর গত ৮ এপ্রিল ২০২৬ইং তারিখে সুনামগঞ্জ সদর থানা তাহমিদার মা একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং: ৪৪৫,তারিখ: ০৮/০৪/ ২০২৬ইং। জানা যায় নিখোঁজের প্রায় মাস খানেক হলেও কোন সন্ধান না পেয়ে তাহমিদার মা গত ১৬এপ্রিল ২০২৬ইং তারিখে  নিখোঁজ হওয়া তাহমিদার সন্ধানের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত আবেদন করেন। বর্তমানে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনো কোন সন্ধান না পাওয়া তাহমিদার পরিবারে এবং এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তাহমিদার মা সাবিনা আক্তার বলেন  আমার মেয়ে ৩ এপ্রিল  বিকাল অনুমান ৫ ঘটিকার সময় আমার বাড়ী হইতে বাহির হইলে আর বাড়ীতে ফিরে আসেনি। আমি ও আমার আত্মীয় স্বজনসহ অনেক খোজাখোজি করে না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশ সুপারের কাছে ও আবেদন করি। এখন প্রায় দেড় মাস হয়ে গেছে আমার মেয়ের কোন সন্ধান পাইনি।  জিডি মুলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ তদন্ত কালে আমার নিকট ১টি মোবাইল নাম্বারে কল করিয়া আমাকে বলে আমার মেয়েকে ওনি দেখেছেন।

আমি তদন্তকারী কর্মকর্তার নিকট মোবাইল নাম্বারটি সংগ্রহ করিয়া দেই। তদন্তকারী কর্মকর্তা উক্ত মোবাইল ০১৭৫৩৬১৮৬৮২, নাম্বারে কল করে আমাকে অবহিত করার পর আমি সুনামগঞ্জ শহর হইতে একটি হাইল্যাক্স গাড়ী রিজার্ভ করিয়া ব্রাহ্মন বাড়ীয়া জেলার সরাইল থানায় যাওয়ার উদ্দেশ্যে এসআই সহ ২ জন কনস্টেবল নিয়া রওয়ানা করিলে সুনামগঞ্জস্থ মল্লিকপুর পেট্রল পাম্পে গিয়া ঐ ব্যক্তির মোবাইলটি বন্ধ পাই। এখন প্রায় দেড় মাস অতিবাহিত হওয়া আমার মেয়ের কোন সন্ধান না পাওয়ায় আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে,আমার মেয়ের নিশ্চয়ই কোন বিপদে পড়েছে। আমি দেশবাসী,সাংবাদিক  ও প্রশাসনের কাছে আমার মেয়ের সন্ধানের জন্য সহযোগিতা কামনা করি।যোগাযোগ মোবাইল নং-(০১৩১১-৭০০০৪২)।

‎এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিনিয়ত উক্তি বয়সী মেয়েরা ইচ্ছা কৃত ভাবে হারিয়ে যাচ্ছে। অনেকের সন্ধান পেয়ে তার অভিভাবকদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। ১৩ বছরের শিশু তাহমিদা মেয়েটির ব্যাপারে পুলিশ কাজ করছে, সন্ধান পেলেই আমরা তার পরিবারের কাছে জানাবো। পাশাপাশি সকল শিশুদের প্রতি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 10 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক