হোম
অর্থনীতি

দিনাজপুরে ব্ল্যাক রাইচ ধান চাষে কৃষকদের আগ্রহ প্রকাশ।

ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মে, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রূপরামপুর গ্রামের হুমায়ুন কবির খোকন ব্ল্যাক রাইচ ধান চাষে সফলতা অর্জনে এলাকার কৃষকদের মধ্যে ব্ল্যাক রাইচ ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন। সরে জমিনে মাঠে দেখা যায়, সোনালী ধানের মাঠে কালো ধানের বা ব্ল্যাক রাইচ ধানের ক্ষেত বাতাসে দোল খাচ্ছে। ক্ষেত ভরা কালো ধানের শীষ। ক্ষেত ভরা ধান দেখে অনেক কৃষক এই ধান আবাদের জন্য আগ্রহ প্রকাশ করছেন ।

সৌখিন কৃষক হুমায়ুন কবীর খোকন নতুন নতুন জাতের ধান আবাদ করাই তার নেশা। তিনি জানান, প্রখ্যাত সাংবাদিক শাইখ সিরাজ সাহেবের ইউটিউবে ব্ল্যাক রাইচ ধানের প্রতিবেদন দেখে ধানের চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি অনলাইনে সিলেট থেকে ৫ কেজি ধানের বীজ ৪ হাজার ৮ শত টাকায় ক্রয় করেন। তিনি শাইখ সিরাজের প্রতিবেদনে জানতে পারেন এই ধান পুষ্টিগুণ সম্পন্ন এবং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি শস্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণ , হৃদরোগের ঝুঁকি কমানো, ক্যান্সার রোগের প্রতিষেধক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক ।

হুমায়ুন কবির খোকন একজন সৌখিন চাষী । ব্ল্যাক রাইচ ধান চাষের জন্য তিনি নিজ উদ্যোগ ও কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়ের পরামর্শে দেশী জাতের ধানের পাশাপাশি ভিন দেশি উচ্চ ফলনশীল ধান রাইচ ব্ল্যাক (কালো ধান )জাতের ৪০ শতক জমিতে রোপন করেন। ভিনদেশী জাতের এসব ধানের ফলন প্রচলিত ধানের চেয়ে প্রায় দ্বিগুণ। চাষাবাদে শ্রম ও ব্যয় তুলনামূলক কম। চাষের খরচ ফলনের সময়কাল আর পরিশ্রম দেশী জাতের ধানের চাষের মতোই। ১৪০ দিন বা ১৪৫ দিনের মধ্যে এই ধান ঘরে তোলা যায় ।

তিনি আরো জানান এই ধানে বালাই নাশক ঔষধ তেমন একটা প্রয়োগ করতে হয় না কারণ পোকার আক্রমণ কম এবং ঝড়-বৃষ্টি সহনশীল। প্রতি বিঘা জমিতে প্রায় ২৫ থেকে ৩০ মণ ধান উৎপাদন হতে পারে বলে তিনি আশা পোষণ করেন। প্রতি কেজি চাল বর্তমান বাজারে ৩ শত থেকে ৪ শত টাকা দরে বিক্রি হয়ে থাকে। তিনি ধান থেকে বীজ সংরক্ষণ করবেন এবং কোন কৃষক যদি এই ধান চাষে আগ্রহ প্রকাশ করেন তার কাছে বীজ সংগ্রহ করতে পারবেন ।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, সৌখিন চাষী হিসেবে পুষ্টিগুণ সমৃদ্ধ এই ধান আবাদ করতে পারেন। প্রথম বারের মত বিরামপুরে ব্ল্যাক রাইস ধানের আবাদ হয়েছে। ফলন ভালো হলে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। ভিনদেশী ধানের চাষ লাভজনক এবং কৃষক বান্ধব হলে তা সম্প্রসানের জন্য কাজ করবে কৃষি বিভাগ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 13 hours আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 1 day আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 2 days আগে

রুহিয়ায় চায়ের দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 3 days আগে

বোচাগঞ্জের চাঞ্চল্যকর মোস্তাফিজুর হত্যা মামলায় সাবেক স্ত্রী টিকটকার শিল্পী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা:স্বপ্নে জয়ী হলেও বাস্তবে চরমভাবে পরাজিত হয়েছিলাম।
নাগরিক ভাবনা 3 days আগে

সীমান্ত হত্যা ও পুশ ইন কাম্য নয়।
আন্তর্জাতিক 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক