হোম
অর্থনীতি

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।

তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলন করে মৌচোষা বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের (পিএসসি, জি+)।

উদ্বোধন শেষে বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন তিনি। এ সময় তিনি বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি ২৪ ঘন্টা সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারী যেন কোন অবৈধ অস্ত্র নিয়ে এসে দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করতে না পারে তা নিয়ন্ত্রণ ও রোধে আমরা বদ্ধপরিকর ও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী ও ভোজ্য তেলের পাচার প্রতিরোধে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার্থে সংকল্পবদ্ধ এবং স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করেছে, করছে এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ।

দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
তিনি বলেন, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতা অব্যাহত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত মৌচোষা বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ এবং সার্বক্ষণিক দেশের সীমান্ত রক্ষা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতাধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিঃমিঃ সীমান্ত সুরক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে। এই ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় আভিধানিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় মৌচোখা নামক স্থানে মৌচোষা বিওপি স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

বিওপি উদ্বোধনের পর আভিধানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচাররোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন আন্তঃ সীমান্ত অপরাধসমূহ দমন আরো বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে। এছাড়া সীমান্তে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে। তিনি আল্লাহর নিকট বিওপিটি’র সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) ও দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 4 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 4 hours আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 2 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলীর মৃত্যুতে জেলা ও উপজেলা
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিভিন্ন আয়োজনে শুভ নববর্ষ-১৪৩৩ উদযাপন। ‎
জাতীয় 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলক ভাবে ভিয়েতনামি ব্লাক রাইস ধান।  
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক