হোম
জনদুর্ভোগ

দিনাজপুরে যাতায়াতের রাস্তা বন্ধ,প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন।

পি কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামে পুকুর খনন করে চলাচলের রাস্তায় মাটি স্তুপ করে রাখায় অন্তত ৫০টি বাড়ির লোকজনের যাতায়াত বন্ধ হওয়াসহ কয়েকটি পাড়ার জনসাধারণের চলাচল বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে এলাকাবাসি।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ ঘটনাস্থল পরিদর্শন করে ৭ দিনের মধ্যে রাস্তার উপরে স্তুপকৃত ৫ ফুট পরিমান মাটি কেটে নিয়ে জনগণের চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা (পন্ডিত পাড়া) গ্রামের মোঃ হবিবর রহমান তার বাড়ির পাশে জমিতে পুকুর খনন করে মাটিগুলি পুকুরের পাড়ে উঁচু স্তুপ করে রাখায় গত ৩০ বছর ধরে পুকুর পাড়ের উপর দিয়ে চলাচলকারী অন্তত ৫০টি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হওয়াসহ কয়েকটি পাড়ার জনসাধারণের চলাচল বন্ধ হওয়াতে চরম দুর্ভোগ ও ভোগান্তির সৃষ্টি হয়। ভূক্তভোগিরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিনকে মৌখিক জানালে, তিনি পুকুর খননকারী হবিবর রহমানকে বিষয়টি জানিয়ে রাস্তা বন্ধ না করার নির্দেশনা দিলেও পুকুর খননকারী তাতে কর্ণপাত না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উত্তপ্ত পরিস্থিতির কারণে সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ভূক্তভোগি জমশেদ আলী বলেন, “গত ১৫/১৬ দিন থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে পাড়ার অটোচালক, ভ্যান চালকরা তাদের গাড়ি বের করতে পারেনি। কেউ মোটর সাইকেল, বাই সাইকেল বের করতে পারেনি। বিকল্পভাবে ঘুরে ঘুরে সরু রাস্তা ব্যবহার করে কোনমতে শুধুমাত্র মানুষজন চলাচল করছি।

পুকুর খননকারী হবিবর রহমান প্রশাসনসহ সাংবাদিকদের জানায়,আগে তার বাড়ির পাশ দিয়ে জনগণ চলাচল করত। এটি বন্ধ করে বিকল্পভাবে পুকুর পাড় দিয়ে প্রায় ২৫/৩০ বছর পুর্বে চলাচলের রাস্তা দেয়া হয়েছিল কিন্তু বর্তমানে পুকুরের খননকাজের ফলে মাটিগুলি রাখার জায়গা না থাকায় পাড়েই স্তুপ করে রাখা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা বলেন,পুকুর খননকারীকে ৭ দিনের সময় দেয়া হয়েছে। উক্ত সময়ের মধ্যেই মাটি না সরালে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এসময় চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুুদুন-নবী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক