আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৬০) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার(৩০ মার্চ) সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মদেরগাও গ্রামের পাশে
যাদুকাটা নদীতে থেকে উদ্ধার করা হয়।আজগর আলী জেলার বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও পেশার তিনি কৃষক।
স্থানীয় এলাকাবাসী জানায়,সকালে স্থানীয় এলাকাবাসী মদেরগাও গ্রামের পাশে (যাদুকাটা নদীতে) মৃত ভাষমান লাশ দেখতে পায়। এসময় উৎসুক জনতার ভীর করে দেখতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ধারণ করা হচ্ছে কেউ তাকে হত্যা করে কেউ লাশ যাদুকাটা নদীতে ফেলে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে,গত কাল রবিবার রাত থেকে আজগর আলী নিখোঁজ ছিলো। আর তার গায়ে আগাতের চিহ্ন রয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লাশের গায়ে আগাতের চিহ্ন রয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||