হোম
দুর্ঘটনা

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত দুর্ঘটনাকে ঘিরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী, বগুড়া জেলা প্রশাসক তৌশিকুর রহমান, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার প্রমূখ।

উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের নিকটবর্তী বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বর্তমানে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে জানিয়েছে সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন ও সান্তাহার রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 23 hours আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 1 day আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 1 day আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 1 day আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 2 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 2 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 3 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 4 days আগে

মধ্যপাড়া পাথর খনির দুস্থ্য ও অসহায় শ্রমিকদের ঈদ উপহার বিতরণ।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক