আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও ঢাকা-গামী নাইটকোচের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন।জানা গেছে, দেবীগঞ্জ পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসিন্দা, সিঙ্গার শোরুমের মালিক আমিরের ছোট ভাই আজাদের স্ত্রী এবং তাদের শিশু কন্যা নতুন বন্দর এলাকায় দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা পথ দুর্ঘটনার জন্য উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং যানবাহন চলাচলে আরও সতর্কতার দাবি তুলেছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||