রফিকুল ইসলাম জিলু, বুর্যো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে। এই উপলক্ষ্যে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ সর্বসাধারণের প্রবেশ বন্ধ রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্মৃতিসৌধের মূল ফটকে এ-সংক্রান্ত একটি নোটিশ টাঙানো দেখা যায়।সৌধ কর্তৃপক্ষ জানিয়েছে, শপথবাক্য পাঠের পর যে কোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা স্মৃতিসৌধে আসতে পারেন। তাদের আগমন উপলক্ষে সৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
নিরাপত্তা ও প্রস্তুতির স্বার্থে এ সময় দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী একদিন জাতীয় স্মৃতিসৌধে এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এবারও সেই প্রস্তুতির অংশ হিসেবে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। তবে কবে নাগাদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন,সে বিষয়ে এখনো চূড়ান্ত তারিখ জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||