তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
রেজিষ্টেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি-এর বেআইনি সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন ও জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ।
৮ ফেব্রুয়ারী-২০২৬ রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আরমান স্বাক্ষরিত স্মারলিপিতে বলা হয় রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি-এর বে-আইনি সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করার পরও এই বেনামী রেজিষ্ট্রেশন বিহীন সংগঠনটি হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দিনাজপুর শহরে সাধারণ অটোরিক্সা শ্রমিকের উপর ঝাপাইয়া পড়ে এবং অটোরিক্সার চাবি কেড়ে নেয় এবং অসুস্থ রোগী ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অটোরিক্সা থেকে নামিয়ে দেয় এবং বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে, এটা অমানবিক কার্যক্রম।
দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়কে অটোরিক্সা আটকিয়ে নানা রকম হয়রানি করেন তারা। যা নেহায়েত গর্হিত কাজ। এই রেজিষ্টেশন বিহীন ইজিবাইক সংগঠনটি দিনাজপুর আর কোনদিন যেন অটোরিক্সাওয়ালাদের হয়রানি করতে না পারে সেজন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন অটো রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন।
স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের পরমাণু চিকিৎসা কেন্দ্র জোড়াব্রিজ সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন করে অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||