admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২০ ৭:০৬ পূর্বাহ্ণ
মুজিববর্ষে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আজ মঙ্গলবার সকালে ডাকযোগে এ সংক্রান্ত আবেদন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। আবেদনে ওই আইনজীবী মুজিববর্ষে মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা, ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী খালেদা জিয়ার দণ্ড মওকুফের আবেদন করেছেন।
আবেদনে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এদেশের তিনবারের প্রধানমন্ত্রী। একজন প্রথম শ্রেণির নাগরিক। একজন বয়স্ক মহিলা। অসুস্থতার কথা বিবেচনা করে খালেদা জিয়াকে আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুক্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। বর্তমানে কারা তত্ত্ববধানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।