মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকায় একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামে এক প্রতিবন্ধী নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকালে ওই এলাকার কুদ্দুস নামে এক ব্যাক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় প্রশাসন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পুকুরের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেয় ।ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার সার্কেল স্নেহাষীস দাস ওসি থানা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আছে।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, মুঠো ফোনে জানান, নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে। ওই নারী একজন প্রতিবন্ধী। তার লাশ থানায় আনা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||