জুলহাস উদ্দিন,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় জাহিরুল ইসলাম (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়ণের তেঁতুলিয়া বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের খয়খাটপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহিরুল ওই ইউনিয়নের দরগাশিং এলাকার আমির আলীর ছেলে। তিনি ট্রাকে লোড-আনলোড লেবার ছিলেন বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে জাহিরুল ইসলাম খয়খাটপাড়ার মহাসড়কের উপর ট্রাক ঘুরানোর সিগনাল দিচ্ছিলেন। ওই সময় বাংলাবান্ধা হতে পঞ্চগড়গামী ঢাকা মেট্রো ট-১৮-৯০২৪ নম্বরের একটি ট্রাক এসে জাহিরুলকে ধাক্কা দেয়। এতে সে বুকে আঘাত পেলে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল হতে তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ দিকে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশিস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||