হোম
দুর্ঘটনা

পুলিশের উপস্থিতিতে যাদুকাটা নদীতে চলে পাড় কাটার মহোৎসব এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বাড়ি-ঘর ভাংচুরসহ আহত-১৫

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীর লাউড়েগর  ইজারা বহির্ভূত  এলাকায় ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই হাফিজের চোখের সামনে চলে জামাল বাহিনীর চিহ্নিত বালু খেকোঁ আক্কাস বাহিনীর দ্বারা অবৈধভাবে দিন দুপুরে সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন, এমনটির অভিযোগ উঠেছে?

স্থানীয় লোকজন  বাঁধা দেওয়ায় নিরীহ শ্রমিকদের  বাড়িঘর এবং লাউড়েগর বাজার মসজিদ ভাংচুরসহ অন্তত প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদোষী এবং হাসপাতাল সূত্রে জানাযায় ২২ নভেম্বর রোজ শনিবার সকালে যাদুকাটা নদীর লাউড়েগর বাজারের পাশে ইজারা বহির্ভূত এলাকা নদীর তীরে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের উপস্থিতিতে অবৈধ সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে ডালারপাড় এলাকার চিহ্নিত ভূমি খেঁকো জামাল বাহিনীর প্রধান সহযোগী আক্কাসমিয়া।

এসময় বারকি শ্রমিকদের ছোট ছোট কাঠের নৌকা নিয়ে যাওয়ার পথে আক্কাসের অবৈধ সেভ মেশিনের বাঁধার মুখে পরে। পরে  বারকি শ্রমিকরা সেভ মেশিন সড়ানোর জন্য বললে স্থানীয় পুলিশের চোখের সামনে নিরীহ শ্রমিকদের উপর দেশীয় অস্রশস্র দিয়ে হামলা চালায় আক্কাস বাহিনীর লোকজন। হামলায় প্রায় ১৫ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা জায়। শুধু তাই নয় আক্কাস বাহিনীর সন্ত্রাসীরা লাউড়েরগড় বাজারের মসজিদের জানালার গ্লাসসহ লাউড়েগর গ্রামের বাসিন্দা  তাওহিদ মিয়ার বাড়ি, সেলিম মিয়ার বাড়িতে গিয়ে হামলা ও ভাংচুর করে।

পরে স্থানীয় মুরব্বিয়ান প্রশাসনের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুইপক্ষের আহতদের স্থানীয় চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।আহতদের মধ্যে কেউ কেউ স্থানীয় চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  গুরুতর আহতদের  সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের সাথে আলাপ করে জানা যায় মাসেকখানি ধরে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং  নৌ-পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যখনি অভিযানের জন্য  প্রশাসনের কর্মকর্তারা রেডি হয়ে স্প্রিডবোর্ড অথবা নৌকায় উঠেন তখনি অবৈধভাবে বালু উত্তোলনকারীরা সেভ মেশিন ড্রজার মেশিন সড়িয়ে ফেলে?

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন এসআই হাফিজ অবৈধ বালু উত্তোলনকারী সেভ ও ড্রেজার মেশিনের লোকজনকে অভিযানের আগেই সরে যেতে বলেন? আবার অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা চলে গেলে এসআই হাফিজের উপস্থিতিতে অর্থের বিনিময়ে অবৈধ সেভ মেশিন চলে? বালু খেকোঁদের সাথে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের যোগসাজসে  প্রকাশ্যে চলে অবৈধ সেভ মেশিন দিয়ে পাড়কাটার মহোৎসব? এমনটি জানান হামলার শিকার আহত অনেকে? তাহলে কি নিজের দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে এসআই হাফিজ নিজেকে বালু ব্যবসায় জড়িয়ে নিয়েছেন এমনটির গুনঞ্জন রিতিমতো মানুষের মুখে মুখে।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট গিয়েছেন আমারদের অভিযানের খবর আগ থেকে বালু খেকোঁদের কাছে পৌঁছে যায় কেমন করে বুঝিনা।  অনেক সময় আমরা গিয়ে সরাসরি অবৈধ বালু উত্তোলন কারীদের হাতেনাতে ধরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করি। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজ বালু খেকোঁদের সহযোগিতা করেন শুনা যাচ্ছে? এমন প্রশ্নের উত্তর  জানতে চাইলে তিনি  বলেন এসআই হাফিজের বিষয়ে আমিও শুনেছি তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তাহিরপুর থানার ওসিকে জানাবো।

‎এব্যপারে তাহিরপুর বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই হাফিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন সেভ মেশিন পাইনি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অনেকেই আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ দিলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন  বালু খেকোঁদের দুপক্ষের  মধ্যে সংঘর্ষ হয়েছিল  সাথে সাথে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনেন। তিনি আরও বলেন বালু খেকোঁদের সাথে ফাঁড়ি ইনচার্জের যোগসাজস রয়েছে আমার জানা নেই তবে জড়িত থাকার সত্যতা  পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 4 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 6 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 6 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »